বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিস ইউনিভার্স আইরিশ

news-image

অনলাইন ডেস্ক : এবছরের মিস ইউনিভার্সের খেতাব জিতে নিয়েছেন আইরিশ মিত্তেনায়র। মুকুট মাথায় দিতে ২৪ বছরের ফরাসি সুন্দরী পেছনে ফেলেছেন ৮৫ প্রতিযোগীকে। প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ হয়েছেন মিস হাইতি (রাকুয়েল পেলিজিয়ার) এবং সেকেন্ড রানার আপ হয়েছেন মিস কলম্বিয়া (অ্যান্দ্রিয়া তোভার)।

ফাইনাল রাউন্ডে বিশ্বের উদ্বাস্তু সমস্যা নিয়ে জানতে চাওয়া হয় প্রতিযোগীদের কাছে। উত্তরে ওপেন বর্ডারের বিষয়টিতে বেশি করে হাইলাইট করেন ডেন্টাল সার্জারির ছাত্রী আইরিশ।

তিনি বলেন, “ফ্রান্সে আমরা যতটা সম্ভব বিশ্বায়নের চেষ্টা করছি। মানুষের আদানপ্রদান হোক এটা চাইছি। দেশের সীমানা মুক্ত। আর এই মুক্ত সীমান্ত বিশ্বের বিভিন্ন জায়গায় যেতে অনুমতি দিচ্ছে আমাদের। বিশ্বের কোথায় কী হচ্ছে, জানতে পারছি আমরা। ”

গত বছর মিস ইউনিভার্সের খেতাব পেয়েছিলেন ফিলিপাইনের পিয়া অ্যালোনজ়ো উরতব্যাক। তবে মিস ইউনিভার্স ক্রাউন প্রথমে পিয়ার মাথায় ওঠেনি। প্রথমে ঘোষণা করা হয়েছিল মিস কলম্বিয়া আরিয়াদনার নাম। কিন্তু তার পরেই হোস্ট হার্ভে মঞ্চে এসে ক্ষমা চেয়েছিলেন। তারপরই মিস ইউনিভার্স ঘোষিত হন পিয়া।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ