বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কার ময়না হবেন মাহি?

news-image

বিনোদন ডেস্ক : ঈদের এখনো ঢের বাকি। তবুও ঈদের ছবি নিয়ে এরইমধ্যে আলোচনা শুরু হয়েছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কারণ, ঈদ মানে ঢাকাই ছবির জন্য অন্যরকম আনন্দ।

বছরের অন্যান্য সময়ের চেয়ে ঈদেই একমাত্র ছবির ব্যবসা তুলনামুলক ভালো হয়। সেসব ছবি নিয়ে আলোচনাও থাকে তুঙ্গে। আসছে রোজার ঈদের আনন্দে শামিল হতে আজ চলচ্চিত্র পরিচালক সমিতিতে নিবন্ধিত হলো নতুন একটি ছবি।

ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিতব্য এ ছবির নাম ‘ময়না’। পরিচালনা করবেন অনন্য মামুন। এরইমধ্যে ছবির স্ক্রিপ্টের কাজ শেষ হয়েছে। লিখেছেন কলকাতার একজন স্বনামধন্য স্ক্রিপ্টরাইটার।

রোমান্টিক অ্যাকশন ঘরানার এ ছবিতে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি নাম ভূমিকায় অভিনয় করবেন। ছবিতে তার বিপরীতে কলকাতার জনপ্রিয় নায়ক দেব অথবা সোহম অভিনয় করবেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে তাদের দু’জনের সঙ্গেই কথা হয়েছে। চূড়ান্ত হলে প্রযোজনা সংস্থা থেকে শিগগিরই নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিচালক।

ছবিটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এটি কোনো যৌথ প্রযোজনার ছবি নয়। বাংলাদেশী প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়া থেকে ছবিটি নির্মিত হচ্ছে। আজ মাহিকে কাস্ট করেছি। কলকাতা থেকে দেব বা সোহমকে নিয়ে কাজ করব। তাদের সঙ্গে কথা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকে শুটিং শুরু করব। আসছে রোজার ঈদকে টার্গেট করেই ছবিটি নির্মাণ করছি আমরা।’

ছবিতে অভিনয় প্রসঙ্গে মাহি বলেন, ‘আজ ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলাম। আশা করছি ভালো কিছু হবে।’ এ ছবির মাধ্যমে ঈদে ছবি মুক্তির আলোচনা শুরু হল। যুগান্তর

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ