বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার সামনেই প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হলেন ঐশ্বরিয়া!

news-image

 

বিনোদন ডেস্ক :না, বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই নন। তিনি দক্ষিণী সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া অর্জুন। সুন্দরী হিসাবেও তার যথেষ্ট সুনাম রয়েছে। শুধু তাই নয়, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঐশ্বরিয়ার পরিবারের যথেষ্ট নাম-ডাক রয়েছে। কারণ, ঐশ্বরিয়ার বাবা অর্জুন তামিল ছবির নামী পরিচালক শুধু নন, একজন প্রযোজকও। আর সেই সূত্রে অভিনয় করতে গিয়ে বাবার সামনেই প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন নায়িকা।

বর্তমানে ঐশ্বরিয়া তার বাবার পরিচালিত এবং প্রযোজিত ‘কাথালিন পোনভিথিযেইল’ ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন। তার বিপরীতে রয়েছেন নতুন নায়ক শান্থান। এই ছবির মধ্যে দিয়ে তামিল ছবিতে অভিষেক ঘটছে এই নায়কের। রোম্যান্টিক ধাঁচের এই ছবিতে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছে ঐশ্বরিয়া অর্জুন এবং শান্থানকে।

ঐশ্বরিয়া অর্জুন জানিয়েছেন, এই দৃশ্যগুলো তাকে তার বাবা অর্জুনের সামনেই শ্যুট করতে হয়েছে। বলতে গেলে, ঐশ্বরিয়া অর্জুন এবং শান্থান চিত্রনাট্য অনুযায়ী যখন ঘনিষ্ঠ দৃশ্যে শ্যুট করেছেন, তখন সেখানে ক্যামেরায় রীতিমতো চোখ লাগিয়ে তা জরিপ করেছেন অর্জুন।

নায়িকার দাবি, ‘লজ্জা লাগছিল, অস্বস্তি হচ্ছিল বাবাকে সামনে দেখে। কিন্তু, বাবার মধ্যে এক মুহূর্তের জন্য কোন বিচলিত ভাব লক্ষ্য করিনি। ’ শ্যুটিং-এর পর বাড়ি ফিরেও বাবার মুখোমুখি হয়েছেন ঐশ্বরিয়া। বাবা-মেয়ের নানা খুনসুটি হয়েছে, কিন্তু এক বারের জন্য মেয়ের সামনে নাকি সিনেমার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে কথা তোলেননি পরিচালক অর্জুন।

ঐশ্বরিয়া অর্জুনের দাবি, সেটে গেলে তিনি যেন বাবাকে হারিয়ে ফেলেন। কারণ, সেটে তার সামনে যিনি হাজির থাকেন, তিনি তখন শুধুই পরিচালক অর্জুন। নিজের মেয়ে যে তার চোখের সামনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছেন, তা নিয়ে নাকি কোনও পিতাসুলভ মনোভাব প্রকাশ করেন না অর্জুন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ