বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিথি বিচারক মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : মাহির ক্যারিয়ারের শুরুটা চলচ্চিত্র দিয়ে। এরপর দেখা মিলেছে মডেল হিসেবে। তবে আজ নতুন পরিচয়ে দেখা মিললো মাহির। আর তা হলো বিচারক হিসেবে। রিয়্যালিটি শো ‘খুদে গানরাজ’ এর এবারের প্রতিযোগীদের নিয়ে কাজ শুরু হয়ে গেছে। ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে তৈরি মূলমঞ্চে বিচারকের সামনে এখন পরীক্ষা দিচ্ছে ক্ষুদে প্রতিযোগীরা। এতে প্রধান দুই বিচারক ফেরদৌস আরা ও এস আই টুটুলের সঙ্গে অতিথি বিচারক হয়েছেন মাহি।

মাহিয়া মাহি বলেন, ‘আমি আসলে এই জায়গার জন্য মোটেও উপযুক্ত নই বলতে পারেন। তার মানে আমি বলতে চাইছি, কারও গুণের বিচার কাজ করার ক্ষমতা রাখি না। এটাকে অবিশ্বাস্য মনে হয়। সামনা-সামনি এত বড় আয়োজনে এর আগে আমার কখনো গান শোনার সুযোগ হয়নি। ক্ষুদে বাচ্চাদের গান শুনে মুগ্ধ যেমন হয়েছি তেমনি অবাকও হয়েছি। এত ছোট বাচ্চা, এত চমৎকার গান গায়!’

গানের অনুষ্ঠানের বিচার কাজের অভিজ্ঞতা মাহির জীবনে এবারই প্রথম হয়েছে। বাচ্চাদের নিয়ে গানের প্রতিযোগিতার এই আয়োজনে বিচারক হতে পেরে দারুণ খুশি তিনি। চ্যানেল আইয়ের জন্য নির্মিত ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় মাহি যে পর্বে বিচারকের আসনে বসেছেন সে পর্ব খুব শিগগিরই দেখানো হবে।

এছাড়া বদিউল আলম খোকনের ‘তুমি আমার প্রিয়া’ ছবিতে দেশের শীর্ষ মডেলের চরিত্রে অভিনয় করবেন মাহি। তার বিপরীতে আরিফিন শুভকে দেখা যাবে। এদিকে ‘গোলাপতলীর কাজল’ ছবির বেশকিছু অংশের কাজ শেষ করেছেন তিনি। দীপংকর দীপনের পরিচালনায় ‘ঢাকা অ্যাটাক’ ছবির কাজও শেষ করেছেন মাহি। এ ছবিতে তার বিপরীতে কাজ করেছেন আরিফিন শুভ। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও মাহি শামীমুল ইসলামের পরিচালনায় ‘সুন্দরী’ নামে আরও একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ