বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ হতে পারে শাহরুখের ‘রইস’!

news-image

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের ‘রইস’ ছবিটি নিষিদ্ধের দাবি জানিয়েছে উগ্র হিন্দুবাদী সংগঠন ‘বিশ্ব হিন্দু পরিষদ’। ‘রইস ডনদের কুখ্যাতিকে গৌরবান্বিত করছে’, এই যুক্তিতেই ‘রইস’ নিষিদ্ধ করার দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ। একই দাবিতে ‘রইস’ নিষিদ্ধের কথা বলেছে শিবসেনাও। আর এই দাবি উঠল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাস তালুক গুজরাটেই।

“ভারতে আরও এমন অনেক মহান ব্যক্তিত্ব রয়েছে যাদের ওপর সিনেমা তৈরি করা যায়। কিন্তু খান (শাহরুখ খান) আবদুল লতিফকেই বেছে নিয়েছেন, যিনি একজন কুখ্যাত ক্রিমিনাল। খান (শাহরুখ খান) যদিও বলেছেন রইস ছবি পুরোটাই কাল্পনিক চিত্রনাট্যের ওপর নির্মিত। তবে এটা সবাই জানেন মাফিয়া ডন আবদুল লতিফের জীবনের প্রেক্ষাপট নিয়েই এই সিনেমা তৈরি করা হয়েছে”, রইস নিষিদ্ধ করার পিছনে এই যুক্তিই দেওয়া হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে।

এখানেই শেষ নয়। বিশ্ব হিন্দু পরিষদের তীক্ষ্ণ অভিযোগ থেকে বাদ যাননি পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খানও। ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন যে মাহিরা, তাকেও এই ছবিতে নিয়েছেন বলিউডের বাদশা, এই অভিযোগও করেছে বিশ্ব হিন্দু পরিষদ। এই পরিস্থিতে শাহরুখ, মাহিরা কিংবা টিম রইসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন বিবৃতি আসেনি। বরং এর আগে বিতর্ক হতে পারে তা আন্দাজ করতে পেরে মাহিরা খানকে ভারতেই আনেননি কিং খান। দুবাই থেকে স্কাইপ প্রযুক্তির মাধ্যমে ভারতে রইসের প্রচারে জুড়েছিলেন মাহিরা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ