শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাবিল প্রদর্শনে পাকিস্তানের ছাড়পত্র

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে বলিউড ছবি কাবিল প্রদর্শনে পাকিস্তান ছাড়পত্র দিয়েছে। এখন থেকে পাকিস্তানে প্রদর্শিত হবে ‘কাবিল’। সেদেশে কাবিল প্রদর্শনের জন্য এনওসি জারি করেছে পাক সরকার। স্বাভাবিকভাবেই লাহোর, পেশোয়ার, করাচি, ইসলামাবাদ সহ পুরো পাকিস্তান মুখিয়ে রয়েছে হৃত্বিক রোশন ও ইয়ামি গৌতমকে স্ক্রিনে দেখার জন্য।

ভারত-পাকিস্তান উষ্ণ সম্পর্কের কারণে গত চার মাস ধরে কোন বলিউডি ছবি পাকিস্তানে প্রদর্শিত হয়নি। এই নিষেধাজ্ঞা কাটিয়ে পরিচালক সঞ্জয় গুপ্তার কাবিল পাক মাটিতে ফের বলিউডের দ্বার খুলতে চলল।

গত বছর জম্মু-কাশ্মীরের উরি সেনা ছাউনিতে জঙ্গি হানার পর থেকেই ইসলামাবাদ-নয়াদিল্লি কূটনৈতিক সম্পর্ক ঘোলা হয়। পাল্টা অধিকৃত কাশ্মীরের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত। যদিও এই কমান্ডো অভিযান স্বীকার করেনি পাকিস্তান। পরিস্থিতি এমই জটিল হয় যে সার্কের মতো আন্তর্জাতিক সম্মেলন বাতিল করা হয়। শিবসেনার প্রবল বিরোধিতায় মুম্বাইতে থাকা পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রী ও শিল্পীরা ভারত ছাড়েন। পাল্টা পাকিস্তান সরকার দেশে বলিউডের ছবি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে।

এদিকে কাবিল প্রদর্শনের ছাড়পত্র দিয়ে ইসলামাবাদ কূটনৈতিক বার্তা দিতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পাক সিনে প্রেমীরা মুখিয়ে রয়েছেন হৃত্বিক-ইয়ামির কাবিল দেখার জন্য। এবার পালা শাহরুখ-মাহিরা খান অভিনীত রইস পাক পর্দায় দেখার। সেই ছবিতে রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা