মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গর্ভাবস্থায় মদপান করেন দেশের ২ শতাংশ নারী

news-image

অনলাইন ডেস্ক : গর্ভবতী নারীদের মদ্যপান এবং গর্ভের শিশুতে এর প্রভাব বিষয়ে বৈশ্বিক গবেষণা পরিচালনা করেছে কানাডার সেন্টার ফর অ্যাডিকশন অ্যান্ড মেন্টাল হেলথ। সেখানে উঠে এসেছে বাংলাদেশের প্রসঙ্গ। বলা হয়েছে, গর্ভধারণকালে দেশের ২ শতাংশ নারী মদ বা মদজাতীয় পানীয় পান করেন।

গবেষণায় দেখা যায়, মদের প্রভাবে বিশ্বের প্রতি ১০ হাজারের মধ্যে তিনটি শিশুর জন্ম হচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে। গবেষণাপত্রটি যুক্তরাজ্যের প্রভাবশালী জনস্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেটের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে।

এতে আরও উঠে এসেছে, বছরে সারা বিশ্বে এক লাখ ১৯ হাজার প্রতিবন্ধী শিশু জন্মায়। বিশ্বে ৯ দশমিক ৮ শতাংশ মা গর্ভাবস্থায় মদ পান করেন। মদের প্রভাবজনিত প্রতিবন্ধিতাকে চিকিৎসকরা বলছেন ‘ফিটাল অ্যালকোহল সিনড্রম’ বা ‘ফাস’। জন্ম নেওয়া প্রতি ১০ হাজার শিশুর মধ্যে ১৪ দশমিক ৬টি শিশু ‘ফাস’ নিয়ে জন্মায়। গর্ভাবস্থায় মদপান করেন এমন ৬৭ জনের মধ্যে একজন মা এ রকম প্রতিবন্ধী শিশুর জন্ম দেন।

এ গবেষণা প্রবন্ধের সম্পূরক পরিশিষ্টে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের তথ্যও দেওয়া হয়েছে। তাতে বলা হচ্ছে, বাংলাদেশে আনুমানিক ২ দশমিক ১ শতাংশ গর্ভবতী নারী মদপান করেন। আর ১০ হাজারের মধ্যে আনুমানিক ৩ দশমিক ১টি শিশুর জন্ম হচ্ছে ‘ফাস’ লক্ষণ নিয়ে।

গর্ভাবস্থায় প্রসূতি মদপান করলে এর বিরূপ প্রভাব পড়ে গর্ভস্থ শিশুর ওপর। এতে মস্তিষ্ক স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। জন্মগত নানা ত্রুটিসহ জন্মের আগে ও পরে শিশুর বৃদ্ধিও বাধাগ্রস্ত হতে পারে। এ ছাড়া মুখ অবয়বে বিকৃতি দেখা দিতে পারে, বোধ-বুদ্ধি-আবেগে ঘাটতি দেখা দেওয়াও অস্বাভাবিক কিছু নয়। এ পরিস্থিতিতে জন্ম নেওয়া শিশুদের পরিণত বয়সে একই সময়ে একাধিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

গবেষণা প্রবন্ধের শেষ বলা হয়েছে, প্রজননক্ষম মায়েদের মদ পানের ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার। গর্ভধারণের আগে থেকেই স্বাস্থ্য সচেতনতামূলক বা জন্মনিয়ন্ত্রণ কার্যক্রমের সময় এসব নারীকে সচেতন করতে হবে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের