,

যৌনতার হাতছানি : পর্যটক সর্বস্বান্ত

news-image

অনলাইন ডেস্ক : এক ব্যক্তিকে যৌন মিলনের ইঙ্গিত দিয়ে তার মূল্যবান রোলেক্স ঘড়ি চুরির অভিযোগ উঠল এক কলম্বিয়ান সুন্দরী মডেলের বিরুদ্ধে। সূত্রের খবর, কানাডার নাগরিক মালহি সম্প্রতি মায়ামিতে তার শ্যালকের ব্যাচেলর পার্টিতে যোগ দিতে এসেছিলেন। সেখানেই তার সঙ্গে আলাপ হয় মডেল ভেনেগাসের।

ব্লন্ড এই বম্বশেল সুন্দরী হাবেভাবে মালহির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দেন। মালহি বলছেন, আমি ভেবেছিলাম, আজ আমার ভাগ্য ফিরে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে ওঁর সঙ্গে একটি হোটেলে যাই। আমরা একসঙ্গে মদ্যপান করলেও আমি ওঁকে ছুঁইনি। সকালে আমার যখন ঘুম ভাঙে তখন দেখি ও তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তখনই কানাডীয় ওই ব্যক্তি টের পান, তার দামি রোলেক্স ঘড়িটি নিয়ে চম্পট দিয়েছেন ভেনেগাস।

মালহি তখনই পুলিশে ফোন করে গোটা ঘটনাটি জানান। পুলিশ জানতে পারে, ওই কলম্বিয়ান সুন্দরী মডেল হোটেল থেকে চম্পট দেওয়ার আগে তার ৩০ বছরের শাগরেদ ফ্রান্সিসকোকে ফোন করে। একটি মার্সিডিজে করে পালাচ্ছিল দুজন। পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে। এই প্রথম নয় অবশ্য, ধৃত এই মডেলের বিরুদ্ধে এর আগেও এক দম্পতির বাড়ি থেকে ২৫ হাজার ডলারের একটি ঘড়ি চুরির অভিযোগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে