শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা হওয়ার পর কারিনা…

news-image

বিনোদন ডেস্ক : গতবছরের ২০ ডিসেম্বর পুত্র সন্তানের মা হয়েছেন কারিনা কাপুর। মা হওয়ার পর এই প্রথম ক্যামেরার সামনে হাজির হলেন তিনি। ২৪ জানুয়ারি দুপুরবেলা তিনি হাজির হয়েছিলেন মুম্বাইয়ের একটি সেলুনে। সেই সময়েই উৎসাহী চিত্রগ্রাহকদের ক্যামেরাবন্দি হয়ে যান তিনি।

ছেলে তৈমুরকে নিয়ে এখন মেতে রয়েছেন বাবা সাইফ এবং মা করিনা। তার পর এক মাসের বেশি সময় কেটে গিয়েছে। এর মধ্যে বাড়ির বাইরে কারিনাকে প্রায় দেখাই যায়নি। মিডিয়ার সামনেও আসেননি। স্বভাবতই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল যে, মা হওয়ার পরে কেমন দেখতে হয়েছে কারিনাকে। এ বার সেই কৌতূহল মেটার কিছুটা সুযোগ করে দিলেন কারিনা নিজেই। সেই সময়েই উৎসাহী চিত্রগ্রাহকরা ক্যামেরা হাতে ঘিরে ধরেন কারিনাকে। নায়িকাও আপত্তি না করে দিব্যি পোজ দেন ক্যামেরার সামনে।

একটা সময়ে সাইজ জিরো অ্যাচিভ করে বিনোদন জগতে তোলপাড় ফেলে দিয়েছিলেন কারিনা। কিন্তু গর্ভধারণের পরে তার ওজন স্বভাবতই অনেকটা বেড়ে যায়। সুস্থতার কথা ভেবে করিনা ওজন কমানোর কোনও চেষ্টাও করেননি সেই সময়ে। স্বভাবতই ভক্তরা কৌতূহলী হয়েছিলেন, সন্তানের জন্মের পরে কি আবার সেই পুরনো ফিগারে ফিরে যাবেন কারিনা?

মঙ্গলবার যখন সেলুনের বাইরে দেখা গেল কারিনাকে, দেখা গেল, ওজন অনেকটাই কমিয়ে ফেলেছেন তিনি। আগের মতো সাইজ জিরো-তে এখনও পৌঁছাননি, কিন্তু গর্ভাবস্থার তুলনায় রোগা হয়েছেন অনেকটাই। কালো জিনস, কালো টপ এবং সবুজ জ্যাকেটে দিব্যি দেখাচ্ছিল কারিনাকে। আগে ছিলেন তন্বী বম্বশেল, এখন যেন সনাতন ভারতীয় গৃহবধূর সৌন্দর্য বাসা বেধেছে তাঁর শরীরে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা