বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই মাছ থেকে সাবধান!

news-image

অনলাইন ডেস্ক : মাছ তো কত দেখেছেন। কিন্তু এমন মাছ দেখেছেন কয়জন? কুমিরের মতো দেখতে, কিন্তু মাছের মতো লেজ।কুমিরের মতো দাঁত, কিন্তু মাছের মতো পাখনা।

অদ্ভুত-দর্শন কুমিরের মতো মাছ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ভারতের জলপাইগুড়ির আমবাড়ির বীরনগর এলাকায়। কুমিরের মতো সূচালো মুখ, ধারালো দাঁত রয়েছে মাছটির।

তবে প্রায় এক ফুটের কিছু বেশি দৈর্ঘ্যের মাছটির কুমিরের মতো পা নেই। পাখনা রয়েছে। মাছটির মুখ কুমিরের মতো হওয়ার পাশাপাশি শরীরেও কুমিরের মতো আঁশ রয়েছে। আবার লেজের অংশটি একেবারে মাছের মতো।

এই মাছ থেকে সাবধান! অন্য জগতে চলে যেতে পারেন আপনি। সারা রাত গান গায় এই মাছ। শোনা যায় ডাঙা থেকেই…

জলপাইগুড়ির আমবাড়ির বীরনগরের কৃষক গোকুল রায় এ দিন সকালে নিজের জমিতে চাষ করার সময়ে পাশের ক্যানেল থেকে মাছটিকে লাফিয়ে তাঁর জমিতে পড়তে দেখেন। অদ্ভুত-দর্শন মাছটিকে আগে কখনও ওই এলাকার মানুষ দেখেননি। খবর পেয়ে গ্রামে ভিড় জমে যায়। পরে খবর পেয়ে আমবাড়ি বন দফতরের কর্মীরা এসে মাছটিকে নিয়ে যান।

এই এলাকায় এমন মাছ কোথা থেকে এল? মৎস বিশেষজ্ঞ সুমিত মিত্র জানান, সিকিমের সঙ্গে তিস্তার সংযোগ রয়েছে। ক্যানেলের জল তিস্তা দিয়েই আসে। এর মধ্যে কিছুটা গাম্বুশিয়া মাছের, কিছুটা ডলফিনের, কিছুটা কুমির এবং কিছুটা সাধারণ মাছের বৈশিষ্ট্য রয়েছে। তবে বেঙ্গালুরুর লোর অ্যাকোয়ারিমে এই মাছ রয়েছে, যার পরিচিতি ক্রোকোডাইল ফিশ হিসেবে। এই মাছ অন্য ছোট, মাঝারি মাছকে খেয়ে ফেলে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত