শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লরেন্সের অ্যাকাউন্ট হ্যাককারীর কারাদণ্ড

news-image

বিনোদন ডেস্ক : হলিউড তারকা জেনিফার লরেন্সের ব্যক্তিগত অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করার দায়ে এক ব্যক্তিকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শিকাগোর ২৯ বছর বয়সী এডওয়ার্ড মাজেরজিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৪ সালে জেনিফারের ব্যক্তিগত অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করেন। যেখানে এই হলিউড অভিনেত্রীর নগ্ন ভিডিও এবং ছবি ছিল।

এডওয়ার্ড একটি অনলাইন জনমতের নামে পরিচালিত প্রোগ্রাম ব্যবহার করে জেনিফারের ইউজারনেইম ও পাসওয়ার্ড সংগ্রহ করেন।

এডওয়ার্ডের বিরুদ্ধে গত বছর জেনিফারের অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ আনা হয়। আদালত তাকে ৯ মাসের কারাদণ্ড ছাড়াও ৪,৯০০ পাউন্ড জরিমানা করেছেন। তবে যেহেতু এডওয়ার্ড এসব ছবি ও ভিডিও কারও কাছে বিক্রয় করেননি, তাই তার ওপর অন্য কোনও অভিযোগ আনা হয়নি।

২০১৪ সালে লরেন্সের পাশাপাশি সুপারমডেল কারা ডেলেভিন ও অভিনেত্রী আনা কেনড্রিকের নগ্ন ছবিও ফাঁস করা হয়েছে। এর আগে, পপতারকা রিহানা, সেলেনা গোমেজ, ম্যারি এলিজাবেথ উইনস্টিড, কিম কারদাশিয়ানসহ অনেক তারকার নগ্ন ছবি ফাঁস হয় অনলাইনে।

জেনিফার ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ধরনের হ্যাকিংকে ‘যৌন অপরাধ’ বলে অভিহিত করেন।

তবে এডওয়ার্ডের আইনজীবীর দাবি, তার মক্কেল বিষণ্নতায় ভুগছিলেন। আর এ থেকেই ওই অপরাধ করে ফেলেন তিনি।

২০১৬ সালের অক্টোবরে হ্যাকিংয়ের এমনই এক অভিযোগে ৩৬ বছর বয়সী রায়ান কলিনসের ১৮ মাসের কারাদণ্ড হয়। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা