বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপজলের নায়িকা মৌসুমী

news-image

বিনোদন প্র্রতিেবেদক : ঢাকাই ছবির প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। দীর্ঘ একযুগ পর এবার মনতাজুর রহমান আকবরের নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবিটির নাম ‘দুলাভাই জিন্দাবাদ’। এতে ডিপজলের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন তিনি।

বিষয়টি ছবিটির পরিচালক মনতাজুর রহমান আকবর যুগান্তরকে নিশ্চিত করেছেন। রাজেশ ফিল্মস ব্যানারে নাদির খান প্রযোজিত এই চলচ্চিত্রের গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এই নিয়ে মনতাজুর রহমান আকবরের নির্দেশনায় ১৪তম চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন মৌসুমী।

চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘স্ক্রিপ্ট আমার দারুণ পছন্দ হয়েছে। এখনও প্রতিনিয়ত আমার কাছে অনেক স্ক্রিপ্টই আসে। কিন্তু এখন আমি চলচ্চিত্রে কাজ করার বিষয়ে একটু বেশিই চুজি হয়েছি। যে কারণে স্ক্রিপ্ট ভালো না লাগলে কাজ করা হয়ে ওঠে না। আকবর ভাইয়ের কাজের প্রতি আমার যেমন বিশ্বাস আছে, সেই সঙ্গে আছে তার কাজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি ভালো কিছু হবে।’

এর আগে ১৯৯৫ সালে বাপ্পারাজের বিপরীতে ‘বাঘিনীকন্যা’ নামের ছবিতে মনতাজুর রহমান আকবরের নির্দেশনায় মৌসুমী প্রথম অভিনয় করেন। সর্বশেষ ২০০৪ সালে আকবরের নির্দেশনায় ‘ভাইয়ের শত্রু ভাই’ চলচ্চিত্রে অভিনয় করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ