বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সানিকে দেখে টাকা উড়ালেন দর্শক

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওন। দিন দিন বলিউড সিনেমায় শক্ত অবস্থান গড়ছেন তিনি। আজ বুধবার (২৫ জানুয়ারি) মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা রইস। সিনেমাটির দৃশ্যে সানি লিওনকে দেখে টাকা উড়িয়েছেন দর্শক।

ঘটনাটি ঘটেছে, ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল শহরের একটি সিনেমা হলে। সিনেমাটির ‘লায়লা ম্যায় লায়লা’ শিরোনামের একটি আইটেম গানে দেখা গেছে সানিকে। আর সিনেমায় এ গানের সময় প্রেক্ষাগৃহের পর্দায় এ অভিনেত্রীকে দেখে টাকা উড়িয়েছেন দর্শক। এ ঘটনার ভিডিও করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট করা হয়। ভক্তদের পোস্ট করা ভিডিওটি রিটুইট করেন শাহরুখ। পরবর্তীতে সানি লিওনও ভিডিওটি শেয়ার করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেনন, ‘হায় খোদা! আমি শুধু দেখছি টাকা বাতাসে উড়ছে, এটা পাগলামী! বিষয়টি আমার পছন্দ হয়েছে!’

অন্য এক টুইটে তিনি লিখেছেন, ‘আমি এটি দেখে খুবই আবেগাপ্লুত হয়েছি কারণ আমি আমার সবচেয়ে সেরা ভক্তদের পেয়েছি। সবার প্রতি ভালোবাসা রইল।’

তবে সিনেমা হলে টাকা উড়ানোর ঘটনা নতুন নয়। গত বছর ২৫ নভেম্বর মুক্তি পায় শাহরুখ খান ও আলিয়া ভাট অভিনীত সিনেমা ডিয়ার জিন্দেগি। সিনেমায় পর্দায় শাহরুখকে দেখার সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহে টাকা উড়ানো শুরু করেন এ তারকার ভক্ত-দর্শক। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে। স্বাভাবিকভাবে এ ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। তার আগে অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় একটি ক্যামিও দৃশ্যে শাহরুখকে দেখে সিনেমা হলের মধ্যেই বাজি পুড়িয়েছিলেন এ অভিনেতার ভক্তরা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা