বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একযুগ পর মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ একযুগ পর মনতাজুর রহমান আকবরের নির্দেশনায় নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা মৌসুমী। ছবির নাম ‘দুলাভাই জিন্দাবাদ’। আগামী মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হবে এর দৃশ্যধারণ। ছবিতে ডিপজলের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে মৌসুমীকে। বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন পরিচালক মনতাজুর রহমান আকবর এবং চিত্রনায়িকা মৌসুমী।

রাজেশ ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রের গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এই নিয়ে মনতাজুর রহমান আকবরের নির্দেশনায় ১৪তম চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন মৌসুমী। চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘স্ক্রিপ্ট আমার দারুণ পছন্দ হয়েছে। আকবর ভাইয়ের কাজের প্রতি আমার যেমন বিশ্বাস আছে, সেইসাথে আছে তার কাজের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। আমি আশা করি নতুন চলচ্চিত্রটি অনেক ভালোকিছুই হবে।’

মনতাজুর রহমান আকবর বলেন, ‘একযুগ পর মৌসুমী আমার চলচ্চিত্রে কাজ করছেন। ভাবাই যায়না মাঝে এতোটা সময় পেরিয়ে গেছে। যে চরিত্রটিতে মৌসুমী কাজ করার জন্য সম্মতি দিয়েছেন, তা তার বাইরে কাউকে নিয়ে করার কথা কল্পনাও করিনি। আমার ভালোলাগার বিষয় হচ্ছে এই যে মৌসুমী আমার নির্দেশনাতেই সর্বাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।’

মৌসুমী এখন বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তার স্বামী ওমর সানীর নির্বাচনী প্রচারনা নিয়ে। শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সানী সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনতাজুর রহমান আকবরের নির্দেশনায় মৌসুমী প্রথম অভিনয় করেন ১৯৯৫ সালে চিত্রনায়ক বাপ্পারাজের বিপরীতে ‘বাঘিনী কন্যা’ চলচ্চিত্রে। সর্বশেষ ২০০৪ সালে আকবরের নির্দেশনায় ‘ভাইয়ের শত্রু ভাই’ চলচ্চিত্রে অভিনয় করেন।

এদিকে কাজী হায়াতের নির্দেশনাতেও মৌসুমী শিগগিরই ‘ঘুম’ চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন। এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে মৌসুমী অভিনয় করেছেন তারিক মুহাম্মদ হাসানের নির্দেশনায় ‘মিডনাইট লাভ’ নাটকে। এতে তার বিপরীতে ছিলেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ