মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেদের মৃত্যু চেয়ে বাবার চিঠি!‌

news-image

অনলাইন ডেস্ক : ছেলেদের মৃত্যু চান বাবা!‌ এখানেই শেষ নয়। তালিকায় রয়েছে নাতিও।

অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটা সত্যি। মেহেরপুরের ফল বিক্রেতা লোফাজ্জেল হোসেন চিঠি লিখে এমনই অনুমতি চেয়েছেন মেহেরপুরের ডেপুটি কমিশনারের কাছে। লোফাজ্জেলের দুই ছেলে আবদুস সাবুর, রহিনুল ইসলাম এবং নাতি সৌরভ হোসেন ছোটবেলা থেকেই দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত।

চিকিৎসার খরচ আর বহন করতে পারছেন না ফল বিক্রেতা লোফাজ্জেল। চিঠিতে লোফাজ্জেল লিখেছেন, ‘‌আমার দুই ছেলে এবং নাতি দুরারোগ্য পেশির ব্যধিতে আক্রান্ত। এই রোগ সাধারণত কিশোর বয়সেই শরীরে বাসা বাঁধে, আর এ থেকে সুস্থ হওয়ার কোনো আশাই আর থাকে না। চিকিৎসার বিপুল খরচ আর বহন করতে পারছি না। সরকার হয় তাদের চিকিৎসার খরচ দিক। নয়তো মেরে ফেলার অনুমতি দিক।’‌

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লোফাজ্জেলের বাড়িতে প্রতিনিধিদল পাঠানো হয়েছিল। তারা সব কিছু খতিয়ে দেখে সরকারকে বিস্তারিত জানিয়েছে। যদিও লোফাজ্জেলের দুর্দশার এখানেই শেষ নয়। তাঁর স্ত্রী মানসিক প্রতিবন্ধী। একমাত্র মেয়ে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে বাবার কাছেই থাকেন। হাজারো চিন্তায় হতাশা গ্রাস করেছে লোফাজ্জেলকে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের