,

‘জান্ডার কেজ’র সিক্যুয়েলও দীপিকা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের গণ্ডি পেরিয়ে এখন হলিউড সিনেমায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর প্রথম হলিউড সিনেমা এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ। সিনেমাটিতে ভিন ডিজেলের বিপরীতে দেখা গেছে তাকে। শোনা যাচ্ছে, সিনেমাটির সিক্যুয়েলও অভিনয় করবেন দীপিকা।

এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমাটি পরিচালনা করেছেন ডিজে কারুসো। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে অংশ নিয়েছিলেন এ নিমার্তা। এ সময় সিনেমাটির সিক্যুয়েলে একই কলাকুশলী থাকবে কিনা প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, ‘একই অভিনয়শিল্পী, একই ক্রু।’

এর আগে এক সাক্ষাৎকারে সিনেমাটির সিক্যুয়েল নিয়ে কথা বলেছিলেন ভিন ডিজেল। তিনি বলেছিলেন, “এটি খুব মজার একটি ঘটনা। আমি একটি সাক্ষাৎকারে ছিলাম। এ সময় ব্র্যাড গ্রে (প্যারামাউন্ট প্রযোজনা প্রতিষ্ঠানের সিইও) আমাকে কল করে বলেন, ‘আগামী মে মাসে কী সবাই কাজে ফিরতে পারবেন?’ আমি বলেছিলাম, সবাই এখন সাক্ষাৎকারে আছেন।”

প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমাটি প্রযোজনা করেছেন জো রথ, জেফ ক্রিসেনবাউন এবং ভিন ডিজেল। দীপিকা পাড়ুকোন এবং ভিন ছাড়াও সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- নিনা ডোব্রেভ, টনি জা, স্যামুয়েল জ্যাকসন, ডোনি ইয়েন এবং রুবি রোজ।

এ জাতীয় আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন