,

নিজের যৌন নিগ্রহ নিয়ে বিস্ফোরক সোনম

news-image

বিনোদন ডেস্ক : ছোট বেলায় যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। এক সাক্ষাৎকারে সে নিগ্রহের বিস্তারিত জানিয়েছেন তিনি।

ঘটনার বিবরণ দিতে গিয়ে সোনম বলেন, ‘তখন আমি ১৩-১৪ বছরের নাবালিকা। মনে আছে, বন্ধু একতার জন্মদিনে মেয়ে বন্ধুরা মিলে গেইটি গ্যালাক্সি থিয়েটারে অক্ষয় কুমার আর রবিনা ট্যান্ডন অভিনীত একটা সিনেমা দেখতে গিয়েছিলাম। হল থেকে বেরিয়ে আমরা সবাই মিলে সিংগাড়া কিনতে যাচ্ছিলাম। আমরা মেয়ে-বন্ধুরা যখন এক সঙ্গে রাস্তায় হাঁটতাম, তখন একে অন্যের কাঁধে হাত দিয়ে হাঁটতাম।’

তিনি বলেন, ‘বন্ধুদের মধ্যে সবচেয়ে লম্বা হওয়ায় হাঁটার সময়ে আমি থাকতাম একেবারে ধারে। আমরা মনে আছে, আমরা তখন রাস্তা পার হচ্ছি। হঠাৎ একটা লোক পেছন থেকে এসে আমার বুকটা চেপে ধরল।’

বলিউডের নায়ক অনীল কাপুরের মেয়ে সোনাম বলেন, ‘আমার সেই বয়সে স্তন গঠিতই হয়নি। ভয়ের চোটে আমার সারা দেহ কাঁপছিল। আমি বুঝতেই পারছিলাম না, কী হতে চলেছে আমার সঙ্গে, আমি কাঁদতে শুরু করলাম।’

তিনি আরও বলেন, ‘কিন্তু ঘটনা সম্পর্কে আমি কাউকে কিচ্ছু বলিনি। চুপচাপ এসে বাকি সিনেমাটা সবার সঙ্গে বসে দেখেছিলাম।’

সোনম বলেন, ‘আমি জানি, অনেককেই আমার মতো শৈশবে যৌন হেনস্থার শিকার হতে হয়। বিষয়টা তাদের মনে কতখানি গভীর ছাপ রেখে যায়, তা আমি ভালো করেই বুঝতে পারি। কারণ আমি নিজে সেই তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছি।’

এ অভিনেত্রী জানান, পরের দু’-তিন বছরেও বিষয়টি তিনি কাউকে বলতে পারেননি। কিন্তু এখন আর তিনি কাউকে পরোয়া করেন না।

সোনম শৈশবের অভিজ্ঞতা নিয়ে সরব হয়ে অন্যদেরও এ থেকে মুক্তি দিতে চান। নিজের বিরুদ্ধে ঘটে যাওয়া অপরাধ নিয়ে বাকিদের উদ্বুদ্ধ করতে চান বলে জানান।

এ জাতীয় আরও খবর

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ