বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ভারতে কাজ করতে যাচ্ছেন পাক শিল্পীরা!

news-image

বিনোদন ডেস্ক : একদিকে সন্ত্রাস, অন্যদিকে দেশের মাটিতে চুটিয়ে কাজ করবেন পাক শিল্পীরা। এ দুটি জিনিস একসঙ্গে চলতে পারে না। উরি হামলার পর জারি হয়েছিল এই ফতোয়াই। আর তার জেরেই দেশে কাজ বন্ধ ছিল পাক শিল্পীদের। তবে জানা যাচ্ছে, ফের পাক শিল্পীরা ফিরতে চলেছেন ভারতের মাটিতে।

উরি হামলার পর দেশে পাক শিল্পীদের কাজ নিয়ে সরব হয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। তাঁর সুরে সুর মেলায় ভারতীয় প্রযোজক সংস্থাও। ভারতে পাক শিল্পীদের কাজের উপর জারি হয় নিষেধাজ্ঞা। ফলে ফিরতে হয় ফওয়াদ খান, মহিরা খানদের। এ নিয়ে ঘোর মুশকিলে পড়েন করণ জোহর। শেষমেশ মুচলেকা দিয়ে ও সেনা তহবিলে অর্থ জমা দিয়ে তবে রেহাই পান। একই বিপদের মুখে পড়তে পারত শাহরুখ খানের ‘রইস’ও। তবে পাক অভিনেত্রী কোনোরকম প্রচারে অংশ নেবেন না বলে আগেই জানিয়ে দেন শাহরুখ। তবে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ, আবারও দেশে ফিরতে চলেছেন পাক অভিনেতারা।

করণ ও শাহরুখের ছবি ছাড়াও আরও একটি ছবিতে সেই সময় কাজ করছিলেন পাক অভিনেতা-অভিনেত্রীরা। শ্রীদেবীর ‘মম’ ছবিতে তাঁর স্বামীর ভূমিকায় ছিলেন আদনান সিদ্দিকি। মেয়ের ভূমিকায় ছিলেন সজল আলি। সর্বভারতীয় সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, ওই দুই পাক শিল্পীর ভিসা পুনরায় মঞ্জুর হয়েছে। তাঁরা সম্ভবত এই ফেব্রুয়ারিতেই ভারতে আসতে চলেছেন। সব ঠিকঠাক চললে মে মাসে মুক্তি পাবে শ্রীদেবীর ‘মম’।

এদিকে ভারতীয় ছবির উপরও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। তারপর সেদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছিল, ভারতও দু’দেশের শিল্পের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। সরকারি বাধা না থাকায় পাক শিল্পীরা ভারতে কাজ করতেই পারেন। কিন্তু ছবিমুক্তির ক্ষেত্রে নতুন করে কোনও সমস্যা দেখা দেবে কি না, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা