মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উটের রেসলিং ও সুন্দরী প্রতিযোগিতা!

news-image

অনলাইন ডেস্ক : ষাঁড়ের লড়াই, মোরগ লড়াইয়ের কথা আমাদের সকলেরই জানা। কিন্তু উটের লড়াইয়ের কথা কী কখনো শুনেছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। গত ২ হাজার বছরেরও বেশি সময় ধরে তুরস্কে প্রতি বছর বার্ষিক উৎসবে এমন লড়াইয়ের আয়োজন করা হয়।

প্রতি বছর তুরস্কের ইজমির শহরে সেলসুক এফেসাস ক্যামেল রেসলিং ফেস্টিভালের আয়োজন হয়। ১০০টিরও বেশি উট এই প্রতিযোগিতায় অংশ নেয়। ২ হাজার ৪০০ বছর আগে নোমাডিক তুর্কি উপজাতিদের দ্বারা এই রেসলিংয়ের সূচনা হয়েছিল। লড়াইয়ে দুটি উট মুখোমুখি হয়। লড়াইয়ের সময় উটের তত্ত্বাবধায়করা আশপাশেই থাকেন। যদি এই লড়াই খারাপ দিকে মোড় নেই, সঙ্গে সঙ্গে তারা উট দুটিকে আলাদা করে দেন।

  লড়াই সাধারণত ১০ মিনিট পর্যন্ত চলতে থাকে। যে উটটি মাটিতে পড়ে যায় অথবা পালিয়ে যায় সেটিকে পরাজিত উট হিসেবে বিবেচনা করা হয়। এই প্রতিযোগিতার জন্য উটগুলোকে বিশেষ প্রজনন এবং ট্রেনিং দেওয়া হয়।

এছাড়া উৎসবে উটের প্যারেড ও সুন্দরী প্রতিযোগিতাও হয়ে থাকে। দেড় শতাধিক উট এতে অংশ নেয়। উৎসবে দর্শক সংখ্যাও কিন্তু কম হয় না। ২০ হাজারেরও বেশি দর্শক প্রতিযোগিতা উপভোগ করেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের