মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ বছর ধরে চুল খেয়ে যাচ্ছে এই তরুণী!

news-image

অনলাইন ডেস্ক : ভাল লাগে। তাই গত ছ’বছর ধরে চুল খেয়ে চলেছে ১৬ বছরের এই ‘কাশ্মীর কি কলি’। সম্প্রতি অস্ত্রোপচার করে ওই কিশোরীর পেট থেকে বের করা হয়েছে গোছা গোছা চুল। চিকিৎসকদের ভাষায়, একে বলা হয় রাপুনজেল সিনড্রম। এই সিনড্রমের দুটি লক্ষণ।

এক, নিজের মাথার চুল টানার প্রবল ইচ্ছা। অপরটি, চুল খাওয়া। শ্রীনগরের ওই ষোড়শী জানিয়েছে, ৬ বছর ধরে এই নেশা তার মধ্যে কাজ করছে। শুধু নিজের চুলই না বেশ কয়েকবার বন্ধুদের চুলও খেয়ে ফেলেছে সে। খিদে নয়, নিছক ভাল লাগা থেকেই চুল খায় সে।

কাশ্মীরের মেডিক্যাল কলেজের অধ্যাপক ইকবাল সালিম জানান, ‘গত ৬ বছর ধরে সে চুল খাওয়ার নেশায় বুঁদ। ’ প্রথমে পরিবারের লোকেরা ভাবত, নিছক অভ্যাস থেকে বুঝি বা এই চুল ভরে রাখে মুখে। আস্তে আস্তে দেখা গেল মাথার সামনে টাক পড়ে গেছে। চুল খেয়ে মাথার সামনে প্রায় ফাঁকাই করে ফেলেছে এই মেয়ে। রাপুনজেল সিনড্রমের কারণে বারবার বমি পেত তার। ঠিকঠাক খেতেও পারত না সে। সারাক্ষণ ঠোঁটের ভাঁজে ধরে রাখত চুলের রাশি। এরপরই মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে ছোটে বাড়ির লোকেরা।

অধ্যাপক সালিমের কথায়, মানসিক ভারসাম্যহীনতার কারণেই এই রাপুনজেল সিনড্রম কাজ করে। অস্ত্রোপচার করে পেট থেকে চুল তো বের করা হল। এবার দরকার মনের চিকিৎসার। সেজন্য একজন মনোরোগ বিশেষজ্ঞর পরামর্শ নেয়ার কথাও বলা হয়েছে। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের