বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখকে কটাক্ষ করে বিজেপি নেতার টুইট

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা শাহরুখ খান। বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না। এবার শাহরুখকে কটাক্ষ করে নতুন আলোচনার জন্ম দিলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়।

শাহরুখ অভিনীত ‘রইস’ সিনেমাটি আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে। এদিকে হৃতিক অভিনীত ‘কাবিল’ সিনেমাটিও একই দিন মুক্তি পাবে। আর সিনেমা দুটি মুক্তির কয়েকদিন আগে ‘রইস’ সিনেমাটিকে দেশ বিরোধী বলে মন্তব্য করেছেন কৈলাশ।

কৈলাশ তার মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেন, ‘রইস’ আমাদের দেশের সিনেমা নয়। এটি আমাদের কোনো কাজেও দিবে না। আমাদের উচিৎ ‘কাবিল’ সিনেমার পাশে দাঁড়ানো।’

কৈলাশ তার টুইটে শাহরুখকে সরাসরি আক্রমন না করলেও শাহরুখই যে তার লক্ষ্য তা স্পষ্ট।
কিছুদিন আগে ‘রইস’ সিনেমার এক পরিবেশককে হুমকি দিয়েছে ভারতের কট্টরপন্থী সংগঠন শিব সেনা। পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান থাকায় এ সিনেমাটি মুক্তি দিলে ফলাফল খারাপ হবে এমন হুমকি দিয়ে অন্যতম প্রধান পরিবেশক অক্ষয় রাথেকে একটি চিঠি পাঠায় সংগঠনটির ছত্রিশগড় শাখার কর্মীরা।

এর আগে শিব সেনার অঙ্গ সংগঠন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হুমকিতে পড়েছিল রইস। মাহিরাকে সিনেমাটি থেকে বাদ দেওয়ার জন্য হুমকি দেয় তারা। বিষয়টি সমাধানের জন্য নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরের সঙ্গে শাহরুখ আলোচনাও করেছেন বলে শোনা যায়।

গুজরাটের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী আবদুল লতিফের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘রইস’ সিনেমাটি। এতে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে মাহিরা খানের। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা