বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিসের প্রেমে আনুশকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড নায়িকা আনুশকা শর্মার মুক্তি পাওয়া শেষ সিনেমা ছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। এই ছবির একটি অংশের শুটিং হয় প্যারিসে। সেখানকার সৌন্দর্য তাকে এতটাই মোহিত করেছে, যে কারণে তিনি নাকি শহরটাকে ভালোবেসে ফেলেছেন। শুধু তাই নয়, শহরের খাবারের প্রতিও তার আগ্রহ দেখা গেল সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে।

সম্প্রতি প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশন থেকে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশিত হয়। ছবিতে আনুশকাকে প্যারিসের রাস্তায় ক্ষুধিত দৃষ্টিতে খাবারের দোকানের বাইরে থেকে তাকিয়ে থাকতে দেখা গেছে। ২৮ বছর বয়সী আনুশকা খাবারের জন্য অপেক্ষা করার পাশাপাশি তার ঠাণ্ডা হাত গরম করে নিচ্ছিলেন খাবারের দোকানের কাউন্টার থেকে।

ছবির ক্যাপশনে লেখা, ‘এর আগে কাউকে এতটা ক্ষুধিত নয়নে প্যারিসের খাবারের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় নি, যেমন দেখা গেল আনুশকাকে। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শুটিং থেকে ছবিটি তোলা।’

সূত্র- টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা