মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে মার্কিন মেয়ে যুক্তরাষ্ট্র ছেড়ে ঝিনাইদহে

news-image

প্রেমের টানে আমেরিকা ছেড়ে এক মার্কিন মেয়ে ঝিনাইদহের কালীগঞ্জে এসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের পঞ্চানন্দ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাসের প্রেমে পড়েন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এলিজাবেথ। ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। আস্তে আস্তে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর গত ২ জানুয়ারি এলিজাবেথ বাংলাদেশে চলে আসেন। কয়েক দিন আগে খ্রিস্টান ধর্ম মতে মিঠুন-এলিজাবেথের বিয়ে হয়েছে। এখন তারা কালীগঞ্জেই সংসার করছেন। সুখেই কাটছে তাদের বৈবাহিক জীবন। এলিজাবেথ জানিয়েছেন, তিনি তার ভালোবাসার মানুষকে পেয়ে দারুণ সুখী। অন্যদিকে মিঠুন বলেন, ‘মার্কিন নাগরিক এলিজাবেথ আমার ভালোবাসার দাম দিয়ে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে এসেছে সে জন্য আমি গর্বিত। এলিজাবেথ তার পরিবারের লোকজনের অমতে চাকরি করে টাকা রোজগার করে আমার জন্য বাংলাদেশে এসেছে। ’ এ ব্যাপারে রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম বলেন, আমি খুশি হয়েছি। প্রতিদিন নববধূকে দেখতে এলাকার লোক ভিড় জমাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের