বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দায় কাঁধে তুলে নিলেন বাণী কাপুর

news-image

বিনোদন ডেস্ক : ২০১৩ সালে শুদ্ধ দেশি রোমান্স সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন বাণী কাপুর। এরপর মাঝে আহা কল্যাণাম নামে একটি তামিল সিনেমায় অভিনয় করেন তিনি। গত বছরের আলোচিত সিনেমা বেফিকরে’র মাধ্যমে আবারো আলোচনায় আসেন এ অভিনেত্রী। কিন্তু মুক্তির আগে সাড়া ফেললেও সিনেমাটি বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে ব্যর্থ হয়।

যশ রাজ ফিল্মসের ব্যানারে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট তৈরি করতে চেয়েছিলেন বাণী। শোনা যায়, এজন্য ঠোঁটে সার্জারিও করিয়েছেন তিনি। কিন্তু সিনেমাটি তার ক্যারিয়ারে খুব একটা সুবিধা এনে দিতে পারেনি। তবে সিনেমার ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষ না দিয়ে নিজেকেই দুষলেন বাণী।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাণী কাপুর বলেন, ‘আমি জানি সিনেমাটি এক পেশে রিভিউ পেয়েছে। আগামী বছরগুলোতে এ ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।’

আমি সব সময় মনে করেছি, বেফিকরে আমার জন্য একটি বড় বাজি এবং ঝুঁকি। কারণ এ সিনেমার সবাই ইতোমধ্যে নিজেদের নিজ নিজ ক্ষেত্রে প্রমাণ করেছেন। একমাত্র আমিই নতুন এবং আমাকে গ্রহণ করবে কী করবে না এ বিষয়ে সংশয় ছিল।’

তিনি আরো বলেন, ‘আদিত্য তার মূল পছন্দে না গিয়ে আমাকে নিয়েছেন। তাই আমি মনে করি, যদি কোনো কিছু ঠিকভাবে কাজ না করে সম্ভবত সেটি আমি।’

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল