মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ঢাকার পর্দায় দেখা যাবে দীপিকা-নেইমারকে!

news-image

অনলাইন ডেস্ক : হলিউডের ছবিতে ইতিমধ্যে ঝড় তুলেছেন বলিউডের এক নম্বর অভিনেত্রী দীপিকা পাডুকোন। অ্যাকশন সুপারস্টার ভিন ডিজেলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় ট্রিপল এক্স সিরিজের সিনেমা ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ এ। ছবিটি ইতিমধ্যে ভারতে মুক্তি পেলেও আন্তর্জাতিকভাবে সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামীকাল ২০ জানুয়ারি।

বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশের দর্শকরাও আগামীকাল শুক্রবার থেকে প্রেক্ষাগৃহে দেখতে পারবেন সিনেমাটি। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে আগামীকাল মুক্তি পাচ্ছে সিনেমাটি। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জেন্ডার কেজ চরিত্রে দেখা যাবে ৪৯ বছর বয়সী এই মার্কিন তারকা ভিন ডিজেলকে। নায়িকা দীপিকা ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করবেন রুবি রোজ, ডনি ইয়েন, টনি জা, নিনা ডোবরেভ, স্যামুয়েল এল. জ্যাকসন, টনি কলেট প্রমুখ।

বাংলাদেশে এই ছবির সার্বিক সহযোগিতায় রয়েছে ‘গ্রামীণফোন স্টার প্রোগ্রাম’। গ্রামীণফোন স্টার গ্রাহকদের বিনামূল্যে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির টিকেট প্রদানের জন্য স্টার সিনেপ্লেক্স-এর সঙ্গে উদ্যোগ গ্রহণ করেছে। স্টার গ্রাহকগণ একটি টিকেট ক্রয় করলে বিনামূল্যে আরেকটি টিকেট পাবেন। এই বিশেষ অফার শুধুমাত্র ছবিটি মুক্তির প্রথম এক সপ্তাহের জন্য স্টার সিনেপ্লেক্সে প্রযোজ্য হবে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের