,

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিয়ে উৎসব

news-image

নিউজ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বিয়ে উৎসব। বিয়ের বাজার দেশেই স্লোগান নিয়ে আয়োজিত এ উৎসবে বিয়ের গেট, বিয়ের পোশাক, গয়না, দাওয়াতপত্র, খাবার, গায়েহলুদ, গৃহসজ্জা, প্রসাধন ইত্যাদি সবই থাকবে। সহসাই যারা বিয়ে করতে যাচ্ছেন বা আগামী কয়েক মাস বা বছরের মধ্যে করবেন তারা এখান থেকে পেতে পারেন বিয়ে সম্পর্কে বিস্তারিত ধারণা।

বিয়ে উৎসব উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সেজেছে বিয়েবাড়ির সাজে। বর-কনের নানা প্রশ্নের উত্তর দিতে সেখানে থাকছেন সেলিব্রেটি ও বিশেষজ্ঞরা।

শাড়িটা কোন রঙের হবে, বরের শেরওয়ানিটাই বা কী হবে, বর-কনের মঞ্চটা কেমন হবে এমন প্রশ্নের উত্তর দিতে বিয়ে উৎসবে হাজির থাকবেন পরিচিত সেলিব্রেটিরা। এছাড়া বিয়ের আগে ত্বকের পরিচর্যা কী হওয়া উচিত, কোন ত্বকে কোন মেকআপ- এমন নানা বিষয়ে পরামর্শ দিতে উপস্থিত থাকবেন রূপ বিশেষজ্ঞরা। বিয়ের ছবি তোলার প্রস্তুতি নিয়ে জানাবেন আলোকচিত্রীরা, পোশাক বিষয়ে পরামর্শ দেবেন ফ্যাশন ডিজাইনাররা।

উৎসবে বিয়ে আয়োজনের সঙ্গে যুক্ত সেরা ব্র্যান্ড আর দেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আয়োজকরা জানান, উৎসবে থাকবে বিয়ের পোশাক, গয়না, দাওয়াতপত্র, খাবার, গায়েহলুদ, গৃহসজ্জা, প্রসাধন, রূপসজ্জা, হানিমুনে বেড়ানো এমন নানা অনুষঙ্গের সেরা ব্র্যান্ডের স্টল ও প্যাভিলিয়ন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে