,

সালমান বেকসুর খালাস, বাবার স্বস্তি

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের তারকা সন্তান ১৯ বছর আগের অস্ত্র মামলায় বেকসুর খালাস পাওয়ায় বাবা সেলিম খান স্বস্তি প্রকাশ করেছেন। বুঝতেই পারছেন, বলা হচ্ছে সালমান খান ওরফে সল্লু ভাইয়ের কথা।

সালমানের বিরুদ্ধে করা অস্ত্র মামলার রায় প্রকাশের পর টাইমস অব ইন্ডিয়ায় সেলিম খান প্রতিক্রিয়া প্রকাশ করে বলেছেন, ‘খবর শুনে সবাই খুব খুশি হয়েছে। সালমানকে যাঁরা এ বিষয়ে সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই।’

১৯৯৮ সালে যোধপুরের কানকানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং করতে যান সালমান। এক রাতে গুলির শব্দ শুনে গ্রামবাসী ঘর থেকে বেরিয়ে আসেন এবং পরে সালমান ও তাঁর সঙ্গীদের ধাওয়া করেন। সেদিন আসলে হরিণ শিকারে বেরিয়েছিলেন সালমান। পরে সালমানের বিরুদ্ধে দুটি মায়া হরিণ হত্যার মামলা করেন বনের প্রহরী গোরধান সিং। পরবর্তী অনুসন্ধানে আরো বেরিয়ে আসে, হরিণ শিকারের সময় যে অস্ত্রগুলো ব্যবহার হয়েছে, সেগুলোর লাইসেন্স ছিল মেয়াদোত্তীর্ণ।

তবে ১৯ বছর ধরে চলা অনুসন্ধান ও সেখান থেকে তৈরি প্রতিবেদন অনুযায়ী সালমানের বিরুদ্ধে কোনো অভিযোগ টেকেনি।

এ প্রসঙ্গে গতকাল বুধবার সালমান খানের আইনজীবী বলেছেন, ‘উল্লেখযোগ্য কোনো প্রমাণ না পাওয়ায় এই অস্ত্র মামলায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।’

ভারতের যোধপুর আদালত গতকাল বুধবার সালমানকে এ মামলা থেকে অব্যাহতি দেন। এতে শুধু সালমানের বাবা বা পরিবারের সদস্যদের মাঝে নয়, স্বস্তি এসেছে প্রযোজকদের মাঝেও।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১