,

সঞ্জয়ের মেয়ে হচ্ছেন অদিতি

news-image

 

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন কারাভোগের পর গত বছর মুক্তি পেয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত। উমাং কুমারের ভূমি সিনেমার মাধ্যমে আবারো বলিউডে ফিরছেন এ অভিনেতা। বাবা-মেয়ের গল্প নিয়ে নির্মাণাধীন এ সিনেমায় সঞ্জয়ের মেয়ের চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে এতদিন নানা জল্পনা-কল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত সঞ্জয়ের মেয়ে হিসেবে অদিতি রাও হায়দারিকে বাছাই করেছেন নির্মাতারা।

 

এর আগে চরিত্রটির জন্য আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, কৃতি স্যানন এবং সায়েশা সেহগালের নাম শোনা গিয়েছিল। বিশেষ করে আলিয়াকে নিতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু এ অভিনেত্রী অভিনয়ের অপারগতা প্রকাশ করলে নির্মাতারা অদিতি রাওকে বেছে নেন।

এ প্রসঙ্গে ভূমি সিনেমার পরিচালক উমাং কুমার বলেন, ‘আমরা অদিতিকে বাছাই করেছি কারণ সে এখন ভালো কাজ করছে। তার আবেগগুলো সে যেভাবে উপস্থান করে তা আমি খুবই পছন্দ করি। তার অন্যান্য প্রজেক্টগুলোর মতো এটিও তার সিনেমা হিসেবেই পরিচিত হবে। রিভেঞ্জ-ড্রামা ঘরানার সিনেমাটির গল্প উপস্থাপনের জন্য বাবা-মেয়ের সম্পর্কের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শক্তিশালী ও কোমল একটি চরিত্রের মিশ্রণ তার মধ্যে রয়েছে। পাশাপাশি সিনেমার জন্য আমি সাধারণত এমন অভিনয়শিল্পীদের নির্বাচন করি যাদের পর্দায় আলাদা মনে হবে।’

এর মাঝে রিল লাইফ বাবা সঞ্জয়ের সঙ্গে দেখা করেছেন অদিতি। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটিতে জানানো হয়েছে, বাবা-মেয়ের মাঝে বোঝাপড়াটা খুবই দারুণ। মনে হবে যেন তারা একে অন্যকে অনেক দিন ধরে চেনেন।

ভূমি সিনেমাটি প্রযোজনা করছেন ভূষণ কুমার ও সন্দীপ সিং। সিনেমাটি অনেক ব্যয়বহুল হবে বলে শোনা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভারতের আগ্রায় সিনেমাটির শুটিং শুরু হবে। চলতি বছর ৪ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১