বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনার কবলে বরুন ধাওয়ান

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড হিসেবে স্বীকৃত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬২তম আসর। জমকালো এই অনুষ্ঠানে পারফর্ম করেন অভিনেতা বরুন ধাওয়ান।

 

অনুষ্ঠানে ‘জি কারদা’ (বাদলাপুর), ‘ম্যায় তেরা হিরো’ সহ (ম্যায় তেরা হিরো) বেশ কয়েকটি গানে পারফর্ম করেন এ অভিনেতা। শুধু তাই নয়, আলিয়া ভাটের সঙ্গে বদ্রিনাথ কি দুলহানিয়া সিনেমার টাইটেল সংয়েও পারফর্ম করেন তিনি।

কিন্তু পারফর্ম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন বরুন। অনুষ্ঠানের এক পর্যায়ে রাত তিনটা নাগাদ হঠাৎ তার গিটারে বিস্ফোরণ ঘটে। এ থেকে ধোঁয়া বের হতে থাকে। এমনকি তার জ্যাকেটে আগুন লেগে যায়। একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

তবে এ দুর্ঘটনায় কোনো ক্ষতি হয়নি এ অভিনেতার। পাশেই অগ্নিনির্বাপন যন্ত্র থাকায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। অনুষ্ঠানে যেন কোনো বাধা না পড়ে এজন্য বরুন আবার পারফরম্যান্স শুরু করেন।

বরুনের মুখপাত্র সংবাদমাধ্যমটিতে বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। পাশাপাশি এ ঘটনায় বরুনের কোনো ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল