বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিলে বিয়ে করতে যাচ্ছেন রাজ-শুভশ্রী!

news-image

বিনোদন ডেস্ক : মিমির সঙ্গে কিছুদিন ছাড়াছাড়ি হয়েছে রাজ চক্রর্তীর। তারপরেই আবার প্রেমে পড়েছেন তিনি। নায়িকা শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রাজ। বাংলাদেশের গণমাধ্যমের খবর কিন্তু নয়। খবর ভারতীয় প্রভাবশালী বাংলা গণমাধ্যমের।

গ্যাংস্টার ছবির সময় তুরস্কে গিয়েছিলেন মিমি। সেখানে নাকি অন্য এক পুরুষের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। তারপরই রাজ-মিমির ব্রেক আপের কথা খবরে আসে। এই সময় অভিমান ছবির শুটিং করছিলেন রাজ। সেটে নাকি শুভশ্রীর দিকে তিনি আলাদা করে নজর রাখতেন। প্যাম্পার করতেন শুভশ্রীকে। সেটি নাকি সেটে অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল।

তবে শুভশ্রীকে নিয়ে নাকি বেশ সিরিয়াস রাজ। গত দূর্গা পূজার আগে আগে ছুটি কাটাতে একসঙ্গে ব্যাংকক বেড়াতে গিয়েছিলেন তাঁরা। সঙ্গে ছিলেন সায়ন্তিকা এবং তাঁর প্রেমিক জয়। এই চারজন ছাড়া রাজ চক্রবর্তীর কিছু পারিবারিক বন্ধুও ছিলেন সেই ট্রিপে। এখানেই শেষ নয়। পূজার ছুটিতেও নাকি বেড়াতে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। ইউরোপে একটা ছোটোখাটো টুর সেরে ফেলেছেন তাঁরা। এমনকী, আজকাল নাকি প্রায়ই দু’জনকে একসঙ্গে দেখা যাচ্ছে। দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে এ বছরের এপ্রিল মাসেই নাকি তাঁরা বিয়ে করতে চলেছেন। তবে রাজ বা শুভশ্রীর পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

বর্তমানে বাংলাদেশ-কলকাতা নিয়ে ব্যস্ত রয়েছেন শুভশ্রী। শাকিব খানের সাথে ‘নবাব’ ছবির সেটেই এই ব্যস্ততা।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল