,

নিজ দেশের প্রধানমন্ত্রীর নাম বলতে পারলেন না প্রিয়াঙ্ক!

news-image

বিনোদন ডেস্ক : যে কোন দেশের স্কুল শিক্ষার্থীদের কাছে যে প্রশ্নের উত্তর পাওয়া যায়, সেই প্রশ্নেরই উত্তর দিতে পারেননি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্ক চোপড়া। নিজ দেশের প্রধানমন্ত্রীর নাম জানা নেই ভারতের এই অভিনেত্রীর।

‘কফি উইথ করণ ৫’-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়াংকা। সেই শোয়ে প্রিয়াঙ্কার সঙ্গে বেশ রসিকতা করেন করণ জোহর। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নও ছুড়ে দেন তিনি। এ সময় নিজের জীবনে পুরুষদের ভূমিকা, বিচ্ছেদ নিয়ে বেশ খোলামেলা কথা বলেন প্রিয়াংকা।

এই অনুষ্ঠানেরই র‌্যাপিড ফায়ার রাউন্ডে করণ প্রিয়াঙ্কাকে পাঁচটি প্রশ্ন করেন। একটি প্রশ্নেরও জবাব দিতে পারেননি প্রিয়াঙ্কা। তিন জন মুঘল বাদশাহের নাম জিজ্ঞাসা করেছিলেন করণ। সেই প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেন, ‘আরে বাবা।’ করণের শেষ প্রশ্ন ছিল, দেশের তিনজন প্রধানমন্ত্রীর নাম বলো তো? সেই প্রশ্নেও প্রিয়াঙ্কা জবাব একটাই। ‘আরে বাবা।’

দেশের তিনজন প্রধানমন্ত্রীরও নাম জানেন না প্রিয়াঙ্কা! এরপরই উঠে সমলোচনার ঝড়। সমালোচকদের প্রশ্ন, প্রিয়াঙ্কা কি তাহলে দেশের বর্তমান প্রধানমন্ত্রীরও নাম জানেন না। না হলে অন্তত নরেন্দ্র মোদির নামটা বলতে পারতেন তিনি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১