,

সবাইকে কুপোকাত করল আমিরের ‘দঙ্গল

news-image

 

বিনোদন ডেস্ক :বলিউড তারকাদের মেলা বসেছিল গতকাল শনিবার মুম্বাইয়ের ওরলি এনএসসিআই ডোমে। উপলক্ষ ‘৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-২০১৭’। অনুষ্ঠানে দেওয়া হয় ২০১৬ সালের সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রী ও বিভিন্ন বিভাগের পুরস্কার। প্রত্যাশা অনুযায়ী বাজিমাত করে আমির খানের ‘দঙ্গল’।
বছরের একেবারে শেষ প্রান্তে মুক্তি পেলেও পুরস্কারপ্রাপ্তিতে এগিয়ে ছিল আমিরের এই ছবি। ২০১৬ সালের সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা অভিনেতা—এমন তিনটি প্রধান পুরস্কারই গেছে ‘দঙ্গলে’র ঝুলিতে। আর সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট; ‘উড়তা পাঞ্জাব’ ছবিটিতে অনবদ্য অভিনয়ের জন্য।

পিছিয়ে ছিল না ‘নিরজা’ ও ‘কাপুর অ্যান্ড সনস—সিন্স ১৯২১’ ছবি দুটিও। দুটি ছবিই দর্শক ও সমালোচকের পাঁচটি করে পুরস্কার পায়। আর ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানানো হয় শত্রুঘ্ন সিনহাকে।
ইন্ডিয়ায় প্রকাশিত ‘৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-২০১৭’-এর বিজয়ীদের একটি তালিকা এখানে দেওয়া হলো।

সেরা অভিনেতা : আমির খান (দঙ্গল)

সেরা অভিনেত্রী : আলিয়া ভাট (উড়তা পাঞ্জাব)

সেরা ছবি : দঙ্গল

সেরা পরিচালক : নিতেশ তিওয়ারি (দঙ্গল)

ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার

সেরা ছবি : নিরজা

সেরা অভিনেতা : শহিদ কাপুর (উড়তা পাঞ্জাব) ও মনোজ বাজপেয়ি (আলীগড়)

সেরা অভিনেত্রী : সোনম কাপুর (নিরজা)

শর্ট ফিল্ম

সেরা অভিনেতা : মনোজ বাজপেয়ি (তাণ্ডব)

সেরা অভিনেত্রী : তিসকা চোপড়া (চাটনি)

জনগণের পছন্দে সেরা শর্ট ফিল্ম : খামাখা

সেরা শর্ট ফিল্ম (ফিকশন) : চাটনি

সেরা শর্ট ফিল্ম (নন-ফিকশন) : মাতিতালি কুস্তি

সেরা নতুন পরিচালক : আশ্বিনি আইয়ার তিওয়ারি (নিল বাতে সান্নাতা)

সেরা নতুন অভিনেতা : দিলজিত দোসাঞ্জ (উড়তা পাঞ্জাব)

সেরা নতুন অভিনেত্রী : রিতিকা সিং (শালা খাড়ুস)

সেরা ডায়ালগ : রিতেশ শাহ (পিঙ্ক)

সেরা স্ক্রিনপ্লে : শাকুন বাতরা ও আয়েশা দিভেত্রি ধিলোন (কাপুর অ্যান্ড সনস—সিন্স ১৯২১)

সেরা গল্প : শাকুন বাতরা ও আয়েশা দিভেত্রি ধিলোন (কাপুর অ্যান্ড সনস—সিন্স ১৯২১)

সেরা পার্শ্ব অভিনেতা : ঋষি কাপুর (কাপুর অ্যান্ড সনস—সিন্স ১৯২১)

সেরা পার্শ্ব অভিনেত্রী : শাবানা আজমি (নিরজা)

ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড : শত্রুঘ্ন সিনহা

সেরা মিউজিক অ্যালবাম : প্রিতম (অ্যায় দিল হ্যায় মুশকিল)

সেরা গীতিকার : অমিতাভ ভট্টাচার্য (চান্না মেরেয়া—অ্যায় দিল হ্যায় মুশকিল)

সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) : অরিজিৎ সিং—অ্যায়া দিল হ্যায় মুশকিল (অ্যায় দিল হ্যায় মুশকিল)

সেরা প্লেব্যাক সিঙ্গার (নারী) : নেহা ভাসিন—জাগ ঘুমিয়া (সুলতান)

ফিল্মফেয়ার আরডি বর্মণ অ্যাওয়ার্ড ফর নিউ মিউজিক ট্যালেন্ট : অমিত মিশরা—বুলেইয়া (অ্যায় দিল হ্যায় মুশকিল)

সেরা ভিজুয়াল ইফেক্ট : রেড চিলিস (ফ্যান)

সেরা এডিটিং : মনিষা বালদোয়া (নিরজা)

সেরা কস্টিউম : পায়েল সালুজা (উড়তা পাঞ্জাব)

সেরা অ্যাকশন : সায়েম কুশল (দঙ্গল)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর : সামির উদ্দীন (কাপুর ‌অ্যান্ড সন্স—সিন্স ১৯২১)

সেরা কোরিওগ্রাফি : আদিল শেখ—কার গায়ি চুল (কাপুর ‌অ্যান্ড সন্স—সিন্স ১৯২১)

সেরা সিনেমাটোগ্রাফি : মিতেশ মিরচন্দনি (নিরজা)
– See more at: http://www.binodon69.com/ban/article/48583/#sthash.90venaVa.dpuf

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১