বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ভাইয়ের সঙ্গে দীপিকা?

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা শহিদ কাপুরের ছোট ভাই ইশান কাট্টার। নানা কারণে খবরের শিরোনাম হয়ে থাকেন তিনি। শহিদ অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। শুধু তাই নয় ক্যামিও চরিত্রে অভিনয়ও করেছেন ইশান।

 

ভারতীয় একটি ট্যাবলয়েডে জানানো হয়েছে, ‘ফ্লোটিং গার্ডেনস’ শিরোনামের সিনেমায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে, এ সিনেমায় দীপিকার ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন ইশান। সিনেমাটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মাজিদ।

যদি চূড়ান্তভাবে এই সিনেমায় দীপিকার ভাইয়ের চরিত্রে ইশানকে দেখা যায় তবে দুই ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করা হবে দীপিকা পাড়ুকোনের। কারণ ‘পদ্মাবতী’ সিনেমায় শহিদ কাপুরের সঙ্গে দেখা যাবে দীপিকাকে।

এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার মাধ্যমে হলিউড সিনেমায় যাত্রা শুরু করছেন দীপিকা পাড়ুকোন। এ সিনেমায় হলিউডের জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রে মুক্তির এক সপ্তাহ আগে ভারতে মুক্তি পাচ্ছে এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ। বর্তমানে এ সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দীপিকা পাড়ুকোন।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল