,

বাংলাদেশের প্রেক্ষাগৃহে উড়িষ্যার অভিনেত্রী রাতাশ্রী

news-image

 

বিনোদন ডেস্ক :পশ্চিম বাংলার অভিনয়শিল্পীরা নিয়মিত ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ওপার বাংলার মেয়ে রাতাশ্রী দত্ত ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করেছেন। আগামী ২০ জানুয়ারি এ অভিনেত্রীকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে।

 

কলকাতার মেয়ে, উড়িষ্যার চলচ্চিত্রাভিনেত্রী রাতাশ্রী দত্ত। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। ঢাকাই সিনেমার নির্মাতা মিজানুর রহমান লাবুর হাত ধরে বাংলা সিনেমায় নাম লেখান রাতাশ্রী। ‘তুখোড়’র সিনেমার মাধ্যমে ঢালিউড ও বাংলা চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে তার। এর আগে রাতাশ্রী অভিনয় করেছেন উড়িষ্যার একটি সিনেমায়। ‘তুখোড়’র সিনেমায় নবাগত শিবলী নওমানের সাথে জুটি বেঁধেছেন তিনি।

এ প্রসঙ্গে রাতাশ্রী বলেন, ‘‘তুখোর’ সিনেমার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি অভিনয়ের দিকে। পাশাপাশি ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে রিহার্সেল করতে হয়েছে আমাকে। যার ফলে ক্যামেরার সামনে বেশ সাবলীলভাবে পাবেন দর্শক।’’

‘তুখোড়’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন শিবলী নওমান। শিবলী-রাতাশ্রী ছাড়াও এতে অভিনয় করেছেন লাক্স সুন্দরী সামিহা, সোমা, আলিরাজ, বাপ্পারাজ, শিমুল খান, রহমতউল্লাহ্, মাহমুদুল ইসলাম মিঠু, টুটুল চৌধুরী, রাশেদ মামুন অপু, শিখা খান ও শায়েরী।

পজেটিভ সিস্টেমস অ্যান্ড সাপোর্টসের ব্যানারে মুক্তি পাবে সিনেমাটি। প্রথমবার বাংলা সিনেমা ও বাংলাদেশে প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে বলে বেশ আনন্দিত কলকাতার এই নায়িকা।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১