জামিন পেলেন অভিনেতা কল্যাণ কোরাইয়া
আমাদের ব্রাহ্মণবাড়িয়া জানুয়ারি ১৬, ২০১৭
নিজস্ব প্রতিবেদক : প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামকে গাড়িচাপা দেয়ার মামলায় অভিনেতা কল্যাণ কোরাইয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (১৬ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন আদালত।