,

সাংবাদিকরা দাম্ভিকতা দেখাচ্ছেন : কল্যাণের আইনজীবী

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়াউল ইসলামকে প্রাইভেটকারের ধাক্কায় আহত করার মামলায় অভিনেতা কল্যাণ কোরাইয়ার আইনজীবী মোহাম্মদ ফারুক বলেছেন, এ মামলায় সাংবাদিকরা দাম্ভিকতা দেখাচ্ছেন।

আজ রোববার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে কল্যাণের আইনজীবী এ কথা বলেন।

শুনানিতে ফারুক বলেন, এ মামলায় সাংবাদিক মারা গেলেও আসামি জামিন পেতে পারে। এ ছাড়া জামিনযোগ্য ধারায় আসামিকে আটক রাখার কোনো বিধান নেই।

অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার শুনানিতে বলেন, এ মামলায় আগের পরিচালনাকারী আইনজীবী থেকে জামিন শুনানির অনাপত্তিপত্র আনা হয়নি। তাই আসামিপক্ষের জামিন আবেদন করার কোনো বৈধতা নেই। এ ছাড়া তদন্ত কর্মকর্তা জেলগেটে জিজ্ঞাসাবাদের প্রতিবেদন আদালতে দাখিল করেননি। তাই আসামির জামিন শুনানি পেছানো হক। তিনি আরো বলেন, এ মামলায় জামিন পেলে আসামি পালিয়ে যেতে পারে। মামলার তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। তাই আসামির জামিন নাকচ করা হোক।

শুনানি শেষে বিচারক জামিনবিষয়ক আদেশ পরে দেবেন বলে জানান এবং আগের আইনজীবীর কাছ থেকে অনাপত্তিপত্র  নিয়ে আসতে বলেন।

বাদীপক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার, শুভ্র সিনহা রায় ও এম এ জলিল উজ্জ্বল।

গত বুধবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক কল্যাণের রিমান্ড নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া বিচারক তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এর আগে গত মঙ্গলবার বিকেলে কল্যাণের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করেন প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক অবসরপ্রাপ্ত মেজর  সাজ্জাদুল কবীর। মামলা নম্বর ৬। এজাহারে দণ্ডবিধির ২৭৯, ৩৩৮(ক) ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলের উল্টো দিকের রাস্তায় একটি প্রাইভেটকার মোটরসাইকেল আরোহী জিয়া ইসলামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে জিয়া মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। সেখানে উপস্থিত অন্য গণমাধ্যমের কর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। জিয়া ইসলামের চিকিৎসার ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসে। পরে চিকিৎসকরা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বেসরকারি হাসপাতাল অ্যাপোলো কিংবা বিদেশে পাঠানোর পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দুপুরে জিয়াকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক তরুণ সরকার জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফটোসাংবাদিক জিয়া বসুন্ধরা সিটির উল্টো দিকের রাস্তায় মোটরসাইকেলের ওপর ছিলেন। তখন একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১