,

বাবা, মা আর দুই ছেলের জন্ম একই দিনে!

news-image

অনলাইন ডেস্ক : ১৮ ডিসেম্বর দিনটা স্মরণীয় হয়ে থাকবে গার্ডনার দম্পতির জীবনে। কারণ পরিসংখ্যান বলেছে, তাঁদের জীবনে যা ঘটেছে এমন ঘটনা নাকি ১ লাখ ৩৩ হাজার জনে মাত্র একজনের ক্ষেত্রেই ঘটে।

কী সেই কারণ? আসলে এই ১৮ ডিসেম্বরই পরিবারের ৪ সদস্যের জন্মদিন।
উত্তর-পূর্ব মিসিসিপির বাল্ডউইনের দম্পতি লিউক গার্ডনার এবং হিলারি গার্ডনার। দু’জনের জন্মই ১৮ ডিসেম্বর। শুধু তারিখ নয়, সালটাও এক। স্বামী লিউকের থেকে ছয় ঘণ্টার বড় হিলারি।

ডেটিং শুরু আগে থেকেই একে অপরকে চিনতেন লিউক আর হিলারি। সেই সময় থেকেই বন্ধুদের সঙ্গে যৌথভাবে বার্থ ডে সেলিব্রেটও করতেন। অতঃপর প্রেম ও বিয়ে। বিয়ের পরেও একইসঙ্গে কেক কেটে জন্মদিন পালন করতেন তাঁরা। কিন্তু পরের চমকটা যে তাঁদের কাছে এভাবে আসবে তা ভাবতেও পারেননি লিউক-হিলারি।

সুখবরটা এল ঠিক তাঁদের ২৭ বছরের জন্মদিনে। হিলারি গর্ভবতী হওয়ার পর চিকিৎসক আনুমানিক ডেট দিয়েছিলেন ১৯ ডিসেম্বর। স্মার্টফোনের একটি বিশেষ অ্যাপের সাহায্যে হিলারি দেখেন তাঁর সম্ভাব্য ডেট দেখাচ্ছে ১৫ ডিসেম্বর। কিন্তু শেষমেশ বাবা-মায়ের জন্মের ২৭ বছর পর সেই ১৮ ডিসেম্বরেই জন্ম নিল লিউক-হিলারির যমজ ছেলে। ১৮ তারিখ রাত ১১টা ৫১ মিনিটে জন্ম হয় বড় ছেলে সায়েরের। ঠিক তার এক মিনিট পরে জন্ম হয় ছোট ছেলে ইভারেটের।

এবার কী তাহলে একই দিনে তাঁদের বাড়িতে আসবে একটি নয়, দুটি নয়, চার চারটি বার্থ ডে কেক?

সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে