,

নওয়াজউদ্দিনের পারিশ্রমিক ১ রুপি!

news-image

 

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। অভিনয়গুণে বলিউডে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন তিনি। সিনেমার পারিশ্রমিকও যে আগের চেয়ে বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না।

 

গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) মুক্তি পেয়েছে নওয়াজউদ্দিন অভিনীত সিনেমা হারামখোর। সিনেমাটির গল্প তৈরি হয়েছে ছাত্রী-শিক্ষকের রোমান্স নিয়ে। তবে সিনেমাটির জন্য এ অভিনেতা কত পারিশ্রমিক নিয়েছেন জানেন? মাত্র ১ রুপি!

এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক গুণীত মোঙ্গা বলেন, ‘নওয়াজউদ্দিনসহ এ সিনেমার সবাই সর্বনিম্ন পারিশ্রমিকে বা কোনো পারিশ্রমিক ছাড়াই কাজ করেছেন। এটি আমাদের প্যাশন থেকে নির্মিত আর সিনেমাটি তৈরির জন্য যা প্রয়োজন তা আমরা সবই করেছি। নওয়াজ সিনেমাটির চিত্রনাট্য পছন্দ করে এবং বাজেটের স্বল্পতা থাকা সত্ত্বেও সিনেমার কাজ শুরু করার জন্য তাগিদ দেয়।’

তিনি আরো বলেন, ‘তিনি কাজের স্বীকৃতিস্বরূপ ১ রুপি পারিশ্রমিক নিয়েছেন। তার সহযোগিতা এবং কাজের জন্যই সিনেমাটি নির্মাণ সম্ভব হয়েছে।’

হারামখোর সিনেমাটি পরিচালনা করেছেন শ্লোক শর্মা। গুণীত মোঙ্গার সঙ্গে সিনেমাটির যৌথ প্রযোজনায় ছিলেন অনুরাগ কাশ্যপ।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১