বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ববির পরীক্ষা!

news-image

বিনোদন প্রতিবেদক : সময়ের আলোচিত নায়িকা ইয়ামিন হক ববি। গেলো বছর তার ‘ওয়ান ওয়ে’ সিনেমাটি মুক্তি পায়। ইফতেখার চৌধুরী পরিচালিত সিনেমাতে ববির বিপরীতে অভিনয় করেন আনিসুর রহমান মিলন ও বাপ্পি। সিনেমাটি খুব একটা সাড়া ফেলতে পারেনি।

অ্যাকশন জেসমিন’তারকা এখন বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ‘বৃদ্ধাশ্রম’, ‘বিজলী’ পর ‘পিকনিক’ সিনেমার কাজ শুরু করবেন ববি।

সিনেমাটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। ববি অভিনীত বেশিরভাগ সিনেমার পরিচালক তিনিই। সিনেমাতে ববির নায়ক হিসেবে কে থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি।

ববি বললেন, হরর গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। একজন কলেজ শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করছি। কলেজ থেকে একটি দল পিকনিকে বাইরে যাই। এরপর ভৌতিক কিছু সমস্যায় পড়তে দেখা যাবে। যাতে দারুণ সব ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে আমাকে। আর ঘটতে থাকবে নানা ঘটনা।

হাতে অনেক কাজ থাকলেও ‘রাজত্ব’ তারকাকে জ্বলে ওঠতে দেখা যাচ্ছে না। মানে তার সিনেমা ব্যবসা সফলতার দিক থেকে কিছুটা পিছিয়ে। তবে সমসাময়িক অনেকের চেয়ে এগিয়ে আছেন ববি। কারণ নিজের অভিনয়ের দারুণ উন্নতি ঘটিয়েছেন খোঁজ- দ্য সার্চ নায়িকা।

এমন অবস্থায় তার হাতে থাকা সিনেমা ব্যবসায়িকভাবে কেমন করে। তার ওপরে আসছে দিনের অনেক কিছু নির্ভর করছে। নতুন সিনেমাগুলো ববির জন্য পরীক্ষার ফলাফলের মতো তা বলার অপেক্ষা রাখে না।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল