,

বিবাহ বার্ষিকী উদযাপনে থাইল্যান্ডে নাঈম-নাদিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : বিবাহ বার্ষিকী উদযাপনে থাইল্যান্ডে অবস্থান করছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা দম্পতি নাঈম-নাদিয়া। আজ (শনিবার) তাদের বিয়ের এক বছর পূর্ণ হল।

গত বছরের ১৪ জানুয়ারি হঠাৎ করেই বিবাহ-বন্ধনে আবদ্ধ হন নাঈম-নাদিয়া।

গত ১২ই জানুয়ারি রাত ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন এ তারকা দম্পতি।

বাকি জীবন ভালোভাবে কাটাতে পারেন সেই জন্য দোয়া চেয়েছেন নাঈম-নাদিয়া।

আগামী ১৯ জানুয়ারি ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের। ঢাকায় ফিরে আবারো কাজে ব্যস্ত হবেন নাঈম-নাদিয়া।

এ জাতীয় আরও খবর