ভিনকে ‘রাজকীয়’ অভ্যর্থনা
বিনোদন ডেস্ক : ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির প্রচারণায় প্রথমবারের মতো ভারতে এসেছেন হলিউড তারকা ভিন ডিজেল। ‘রাজকীয়’ অভ্যর্থনায় তাকে বরণ করেছেন ছবির সহশিল্পী দীপিকা পাড়–কোন। ভারতের মাটিতে পা রাখা মাত্রই বেজে উঠে ঢোল আর শিঙ্গা। এরপরই ঐতিহ্যগতভাবে শাড়ি পরিহিত নারীরা ‘রাজ তিলক’ লাগিয়ে এক রাজসিক অভ্যর্থনা জানান ভিনকে। গতকাল সকালে মুম্বাইয়ে পৌঁছান ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ খ্যাত এই তারকা। সঙ্গে ছিলেন মুক্তির প্রতীায় থাকা ছবি ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর নির্মাতা ডি জে কারুসো। ছবির প্রচারণায় আগামী দুয়েকদিন ভারত থাকবেন ভিন। ১৩ জানুয়ারি সেখানে ছবিটির বিশেষ স্ক্রিনিং হবে। ভিন ও দীপিকাকে একসঙ্গেই দেখতে পাবেন দর্শকরা।











