বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান খানের পরিবারের অজানা কাহিনী

news-image

 

বিনোদন ডেস্ক :যে কোন মশলাদার হিন্দি ছবির মতোই বাস্তবেও সেলিম খানের জীবন অনেক রঙিন এবং ঘটনাবহুল ছিল। অবশ্য এর পিছনে ছিলেন দুজন মহিলার অনেক বড় ধরনের অবদান। তারা হলেন সুশীলা চরক এবং হেলেন| আজকে আমরা সালমানের পিতা সেলিমের রোম্যান্টিক জীবনের কথা একবার শুনে নেব|

১৯৩৫ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেন সেলিম| ২৩ বছর বয়েসে অভিনয় জীবনে হাতেখড়ি হয় তার| ইন্ড্রাস্টিতে আসার কয়েকবছরের মধ্যেই ১৯৬৪ সালে উনি সুশীলা চরককে বিয়ে করেন| বিয়ের পর সুশীলার নাম পাল্টে হয় সালমা খান|

একটা সাক্ষৎকারে সেলিম বলেছিলেন, পাঁচ বছর সুশীলার সঙ্গে প্রেম করার পর‚ তাদের বিয়ে হয়| ওই একই সময় সেলিম দ্বিতীয়বার লাস্যময়ী হেলেনের প্রেমে পড়েন। অবশ্য হেলেনের সঙ্গে বিয়ের বহু আগে থেকেই পরিচয় ছিল সেলিমের| উনি হেলেনের সঙ্গে ‘ তিসরী মঞ্জিল‚ শরহদি লুটেরা ‘-র মতো ছবিতে অভিনও করেছেন|

হেলেনের সঙ্গে বহু বছর প্রেম করার পর অবশেষে ১৯৮০ সালে উনি এই লাস্যময়ী অভিনেত্রীকে বিয়ে করেন। একটা সাক্ষাৎকারে সেলিম বলেছিলেন ‘হেলেনের সঙ্গে ঠিক কখন প্রেমে পড়েছিলাম জানি না| তার সঙ্গে দীর্ঘদিন প্রেম করার পর আমরা ১৯৮০ সালে বিয়ে করি| ‘যথারীতি তার এই দ্বিতীয় বিয়ে তার প্রথম স্ত্রী এবং সন্তানরা মেনে নিতে পারেননি| হেলেন তখন জানিয়েছিলেন এই পরিস্থিতির কথা তারা আগে থেকেই আন্দাজ করেছিলেন| তাই বহুবার সম্পর্ক ভেঙে দেয়ারও চেষ্টা করেন| কিন্তু কিছুতেই তা করতে পারেননি|

হেলেন কথায় ‘সেলিম একজন বিবাহিত পুরুষ ছিল| আমি তার জীবনে আসার পর প্রথমদিকে নিজেকে অপরাধী মনে হয়েছে|’ কিন্তু তা সত্ত্বেও নিজেকে সরিয়ে নিতে পারেননি উনি| উনি পরে অন্য একটা সাক্ষাৎকারে জানিয়েছিলেন ‘সেলিম অন্যদের মতো নয়‚ উনি আমার কাছ থেকে কোনদিন কোনরকম সুযোগ নেয়ার চেষ্টা করেননি। এমনকী আমার দুঃসময়ে আমার পাশে দাঁড়িয়েছেন‚ বিনিময়ে কিছুই চাননি।’

সেলিম এবং হেলেনের বিয়ের পর তাদের প্রেম দেখে অনেকেই মেনে নেন যে তারা যেন একে অপরের জন্যই তৈরি হয়েছিলেন‚ অর্থাৎ ‘মেড ফর ইচ আদার’| কিন্তু প্রথম স্ত্রী সালমা এবং তার সন্তানরা খুবই দুর্ব্যবহার করতেন হেলেনের সঙ্গে|

এই ব্যাপারে কথা বলতে গিয়ে সেলিম বলেছিলেন তার সন্তানদের যেমন ওদের মা শেখাতো সেইভাবেই তারা ব্যবহার করত হেলেনের সঙ্গে| কিন্তু সব কিছুই মুখ বুজে সহ্য করতেন হেলেন| তাই হয়তো কিছুদিনের মধ্যেই সালমা এবং তার সন্তানরা বুঝতে পারে হেলেন একজন খুবই ভালো মহিলা| ধীরে ধীরে সবাই তাকে গ্রহণ করে নেয়| এমনকী সেলিমের প্রথম পক্ষের সন্তানরা হেলেনকে নিজের মায়ের মতোই ভালোবাসতে শুরু করেন|

তবে সব সন্তানদের মধ্যে সালমান কিছুদিনের মধ্যেই হেলেনের ফেভারিট বাচ্চা হয়ে ওঠে| সালমান বহুবার জানিয়েছেন‚ উনি হেলেনকে এতটাই ভালোবাসেন যে তার জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারেন|

শুধু তাই নয় সালমা এবং হেলেনের সম্পর্কও যে কতটা ভালো তা দেখা যায় একবার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে| লাইফটাইম অ্যাচিভমেন্টের জন্য যখন হেলেনের নাম ডাকা হয় সালমা খুশিতে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেন হেলেনকে|

সেলিম-হেলেনের লাভ স্টোরির হ্যাপি এন্ডিং হয়েছে‚ কিন্তু সেলিম জানিয়েছেন দুই স্ত্রীর সঙ্গে একই বাড়িতে থাকা কোন অ্যাডভেঞ্চারের চেয়ে কম নয়। ডিএনএ কে দেয়া সাক্ষাৎকারে সেলিম জানিয়েছিলেন ‘দুবার প্রেমে পড়া আমার জন্য একটা সুন্দর অ্যাকসিডেন্ট ছিল| আমি শেষ অবধি যে ওই দুর্ঘটনা সার্ভাইভ করতে পেরেছি তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ| কিন্তু তাও আমি সবাইকে উপদেশ দেবো এমনটা না করতে।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ