,

অর্ধ নগ্ন ছবি পোস্ট করে বিতর্কে জড়ালেন দিশা

news-image

 

বিনোদন ডেস্ক :স্যোশাল মিডিয়ায় সেলিব্রিটিরা হীন মানসিকতার শিকার হচ্ছেন ঘন ঘন। কখনও মৌলবাদের থাবা, কখনও আবার ছোট পোশাক সংক্রান্ত কুরুচিকর মন্তব্যে ছেয়ে যাচ্ছে তাঁদের টাইমলাইন। কিছু দিন আগেই মোহাম্মদ শামীর স্ত্রী হাসিন জাহান এবং সানিয়া মির্জা কট্টরপন্থীদের আক্রমণের শিকার হয়েছিলেন। এ বার পোশাক বিতর্কে জড়ালেন অভিনেত্রী দিশা পাটানি।

‘এম এস ধোনি: দি আনটোল্ড স্টোরি’ ছবিতে ধোনির প্রাক্তন প্রেমিকা প্রিয়ঙ্কা ঝা-এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি ফেসবুকে একটি অর্ধনগ্ন ছবি পোস্ট করে বিপাকে পড়েছেন তিনি। একটি ক্যালেন্ডারের জন্য তোলা হয়েছিল ছবিটি। দিশা তাঁর ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন।

গত কাল ফেসবুকে একটি সেমি-ন্যুড ছবি পোস্ট করেন তিনি। ছবির কমেন্ট বক্সে ভক্তেরা ক্ষোভ উগরে দিতে থাকেন। এক ভক্ত লেখেন, ‘যিনি তাঁর সৌন্দর্যের কারণে সকলের মন জয় করে নিয়েছেন, তাঁর কোনও প্রয়োজন ছিল না এই সব দেখানোর।’ এক ভক্ত প্রশ্ন তোলেন, ‘আপনি নগ্ন হয়েছেন কেন? যদি নিজের সেক্সিনেস সকলকে দেখানোর জন্য নগ্ন হয়‌ে থাকেন, তবে বলতে হয় কারণটা খুবই বোকা বোকা।’

অনেকে আবার দিশার পক্ষেই দাঁড়িয়েছেন। তাঁরা লিখেছেন, ‘এই ছবি পোস্ট করে কোনও ভুল কাজ করেননি দিশা।’

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১