,

বিনা পয়সায় বিশ্বভ্রমণের অফার!

news-image

 

সারা দুনিয়া ঘুরে বেড়াতে চায় না – এমন মানুষও কি আছে? থাকতে পারে, তবে খুবই কম। বেশিরভাগই সুযোগটি পেতে চান, পান না যদিও। পান না কারণ, মূর্তিমান ভিলেন হয়ে চোখের সামনে এসে দাঁড়ায় একটা জিনিস – টাকা। টাকার অভাবে বেশিরভাগ মানুষের বিশ্বভ্রমণের স্বপ্ন অপূর্ণই থেকে যায়।

 

এমন অবস্থায় কেউ যদি আপনাকে বলে, ”টাকার কথা ভুলে যান। চলুন বিনা খরচে বিশ্ব ঘুরে দেখবো”, কী মনে হবে আপনার? ভাববেন নিশ্চয়ই যে, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল এলো কোত্থেকে?

এমন ভাবাটা অস্বাভাবিক নয়। কিন্তু বাস্তব কখনো কখনো কল্পনাকেও হার মানায়। তাই একটি মার্কিন পরিবার আপনার জন্য একটি অফার দিয়ে রেখেছে, অবশ্য যদি আপনি শিশুদের ভালোবাসেন এবং লেখাপড়ার বিষয়টি দেখভাল করতে পারেন।

আমেরিকার উটাহ অঙ্গরাজ্যের টিলটসন ফ্যামিলি এ অফার দিয়েছে। পরিবারটি আগামী জুলাই মাসে বিশ্বভ্রমণে বের হবে। ভ্রমণকালে তাদের তিন সন্তান – পোর্টার, বেকেট ও রেনকে দেখাশোনার জন্য একজন মানুষ দরকার।

মার্কিন সাময়িকী মেট্রো জানায়, পরিবারটি বলেছে, চলতি পথে বাচ্চাদের দেখাশোনার পাশাপাশি ওদের এক-আধটু পড়াশোনাও দেখিয়ে দিতে হবে। অর্থাৎ বুঝাই যাচ্ছে, পরিবারটি ওই ব্যক্তিকে বিশ্বভ্রমণে তাদের সঙ্গী করতে যাচ্ছে।

ভ্রমণটি শুরু হবে নিউ ইয়র্ক সিটি থেকে এবং আইসল্যান্ড থেকে স্ক্যানডেনেভিয়া পর্যন্ত পরিভ্রমণ করবে। তারা পোল্যান্ড, হাঙ্গেরি, ইটালি, স্পেন, তুরস্ক, অস্ট্রিয়া ও ফ্রান্স ভ্রমণেরও পরিকল্পনা করেছেন। আপনি যদি তাদের সঙ্গী হোন, তবে আপনার একটি টাকাও লাগবে না। পুরো ভ্রমণটি হবে একেবারে বিনে পয়সায়।

থাকা-খাওয়া তো বিনা পয়সায় হয়েই গেলো, সঙ্গী হওয়া বাবদ উল্টো কিছু সম্মানীও তারা আপনাকে দেবে। আর নিজের মতো করে ঘোরাঘুরির জন্য সপ্তাহে দু”দিন ছুটিও থাকবে।

অতএব যদি আপনি শিশুদের ভালোবাসেন এবং তাদের লেখাপড়া শেখানোর যৎসামান্য অভিজ্ঞতা আপনার থাকে তাহলে দেখুন না একবার কপাল ঠুকে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে