বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমণি এবার পরী ব্যানার্জি

news-image

 

বিনোদন ডেস্ক :শিরোনাম দেখে অনেকেই মনে করতে পারেন পরীমণি আবার নাম বদল করলেন কিনা? না, এরকম কিছু নয়। আসলে ওয়াকিল আহম্মেদের ‘কত স্বপ্ন কত আশা’ ছবিতে পরীমণিকে এই নামে দেখা যাবে। যিনি শিল্পী হওয়ার জন্য অনেক সাধনা করে চলেছেন। হতে চান একজন ভালো শিল্পী। এই শিল্পী হতে গিয়ে নানা রকম চড়াই-উতরাই পাড়ি দিতে হয় তাকে। সেখান থেকেই পরীকে উদ্ধার করেন নায়ক বাপ্পি। এভাবেই এগোতে থাকে ছবির কাহিনী। আগামীকাল শুক্রবার দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরে ফিল্মপাড়ার এ প্রথম ছবি। আগামীকাল ১২টায় রাজধানীর বলাকা সিনেমা হলে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে বলে জানালেন পরিচালক নিজেই। ওয়াকিল আহম্মেদ বলেন, ‘বেশির ভাগ ছবিতে পরীমণির বাহ্যিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে। অথচ সুপ্ত আগ্নেয়গিরির মতো তার মাঝে অভিনয় প্রতিভা লুকিয়ে ছিল, যা এ ছবিতে পুরোপুরি বিস্ফোরিত হয়েছে। পরীমণি নিজেও বুঝতে পারবে না সে কতটা ভালো অভিনয় করেছে। এক কথায় বলতে গেলে, তার সুন্দর চেহারায় যে সুন্দর অভিনয় গুণও রয়েছে এটা এ সিনেমার মধ্যে দর্শক শতভাগ খুঁজে পাবেন। এ ছাড়া চরিত্রের সঙ্গে পরী অনেক সুন্দরভাবে মিশে যেতে পেরেছে। ’ এদিকে পরীমণি বলেন, এ ছবিটি নিয়ে প্রত্যাশা অনেক। এ ছাড়া চলতি বছরে ঢালিউডের মুক্তি পেতে যাওয়া প্রথম ছবি এটি। ফিল্মপাড়ার মতো আমারও প্রত্যাশা আকাশচুম্বী।

আরেকটি কথা না বললেই নয়, অভিনয় কীভাবে নিংড়ে বের করতে হয় তা ওয়াকিল আহম্মেদের ভালো জানা আছে। তাই তো অভিনয়ের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ‘কত স্বপ্ন কত আশা’ ছবিতে পরীমণিও বাপ্পি ছাড়া আরও অভিনয় করেছেন আহমেদ শরীফ, রেহানা, জলি, রেবেকা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে