,

মেহজাবিনের প্রেমে রিয়াজ!

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। চলচ্চিত্রের পর্দায় এখন খুব বেশি দেখা যায় না এই অভিনেতাকে। তবে টেলিভিশন নাটকে নিয়মিত কাজ করছেন তিনি। এই চিত্রনায়ক এবার মেহজাবিন চৌধুরীর প্রেমে পড়েছেন তবে বাস্তব জীবনে নয়, একটি নাটকের গল্পে এমন দৃশ্য দেখা যাবে।

সম্প্রতি ‘কান পেতে রই’ শিরোনামের একক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন রিয়াজ-মেহজাবিন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু।

নাটকের গল্পে দেখা যাবে, এক মেয়ে আরজের কণ্ঠস্বর শুনেই প্রেমে পড়ে যায় রিয়াজ। তারপর মেয়েটিকে দেখার জন্য অনেকটা পাগল হয়ে যায় সে। অনেকদিন পড়ে রেডিও স্টেশনে গিয়ে জানতে পারে মেয়েটি সুন্দরী হলেও প্যারালাইজড। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

সম্প্রতি নগরীর একটি রেডিও স্টেশনসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে।

রিয়াজ-মেহজাবিন ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন, শবনম পারভীন, পাভেল ইসলামসহ অনেকে। আগামী ১৯ জানুয়ারি এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১