,

প্রথমবার উপস্থাপনায় মৌসুমী হামিদ

news-image

বিনোদন প্রতিবেদক : লাক্স-চ্যানেল আই সুপারস্টার খ্যাত অভিনেত্রী মৌসুমী হামিদ। তার যাত্রাটা শুরু হয়েছিল ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০১০’ প্রতিযোগিতার মধ্যে দিয়ে। এখানে রানার্সআপ হওয়ার পর থেকে মডেলিং-অভিনয় জগতে কাজ শুরু করেন তিনি। এরপর টানা ছয় বছর ধরে অভিনয় করছেন ছোট পর্দা ও বড় পর্দায়। ইতোমধ্যেই অভিনয় করে নিজেকে একজন সুঅভিনেত্রী হিসেবে প্রমাণও করেছেন।

এত বছর ধরে অভিনয় করলেও উপস্থাপনায় কখনও পাওয়া যায়নি তাকে। এবার সেই অবস্থান থেকে বের হয়ে প্রথমবারের মতো একটি গেম-শো’র উপস্থাপনা শুরু করলেন তিনি। অনুষ্ঠানটির নাম ‘আজকের অনন্যা’। ১০ জানুয়ারি থেকে তার উপস্থাপনার পর্বগুলোর ধারণ করা শুরু হয়েছে এফডিসিতে। নারীদের নিয়ে এই গেম-শো টি প্রচার হয় প্রতি বৃহস্পতিবার জিটিভিতে।

এ প্রসঙ্গে মৌসুমী হামিদ প্রিয়.কম-বলেন, ‘এত বছর ধরে অভিনয়ে নিয়মিত থাকলেও কোন অনুষ্ঠান উপস্থাপনা করা হয়ে ওঠেনি। তাই এই প্রথমবারের মতো অনুষ্ঠান উপস্থাপনা করতেছি। বেশ ভালো লাগছে। নতুন একটি অভিজ্ঞতা হলো।’

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১