,

আসছে সালমানের নতুন চমক

news-image

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি গায়ক এবং প্রযোজকের ভূমিকাতেও দেখা গেছে বলিউড অভিনেতা সালমান খানকে৷ এবার আরও একটি দিক প্রকাশ্যে আসতে চলেছে এই বলিউড সুপারস্টারের৷ খুব শীঘ্রই নিজের মিউজিক কোম্পানি চালু করতে চলেছেন তিনি৷

গানের প্রতি সালমানের ভালবাসার প্রমাণ মিলেছে ‘কিক’, ‘হিরো’ এর মতো ছবিতে৷ নিজের গলায় গান গেয়ে ফ্যানদের মন জয় করেছেন এই সুপারস্টার৷ ‘ম্যায় হু হিরো তেরা’, ‘হ্যাংওভার’ এর মতো গানগুলি সুপারহিট হয়েছে৷

জানা গেছে সালমানের আপকামিং ছবি ‘টিউবলাইট’ ছবির মিউজিক লঞ্জের মধ্যে দিয়েই তার এই মিউজিক কোম্পানির উদ্বোধন হবে৷ বাকি মিউজিক কোম্পানিগুলি থেকে এই বলিউড তারকার কোম্পানি কিন্তু এক জায়গায় বড়সড় পার্থক্য থাকবে৷ জনপ্রিয় তারকা সংগীত শিল্পীরা গাইবেনই, উঠতি গায়ক-গায়িকাদেরও প্লে-ব্যাকের সুযোগ করে দেবে এই কোম্পানি৷

‘এক থা টাইগার’ এবং ‘বজরঙ্গি ভাইজান’ ছবির পর টিউবলাইট ছবিতে পরিচালক কবীর খানের সঙ্গে তৃতীয়বার জুটি বাঁধছেন সলমন৷ ২০১৭ সালের ঈদে মুক্তি পাবে ছবিটি৷ সালমানের এই ছবিতে এক ঝলক দেখা পাওয়া যাবে বলিউড বাদশা শাহরুখেরও৷

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১