বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছর পর সালমার অ্যালবাম আসছে ভালোবাসা দিবসে

news-image

বিনোদন প্রতিবেদক : প্রায় এক বছর পর গানের অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে সঙ্গীতশিল্পী সালমা। আগামী ১৪ ফেব্রুয়ারী এটি প্রকাশিত হবে। অ্যালবামটির নাম ‘মন মাঝি’।

তিনটি ভিন্ন ধাঁচের গান নিয়ে সাজানো এই অ্যালবামটি প্রকাশ হবে আগামী ভালোবাসা দিবসে। এ প্রসঙ্গে সালমা বলেন, ‘বর্তমানে গানগুলো কাজ প্রায় শেষ। সামান্য কিছু কাজ বাকি। সেটাও এই সপ্তাহে শেষ করার ইচ্ছে আছে।’

সালমা আরো বলেন, ‘এক বছর পর আমার অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। এটি ১১তম একক অ্যালবাম। আশা করছি এই অ্যালবামের গানগুলো ভালোবাসা দিবসে ভিন্নমাত্রা যোগ করবে।’

অ্যালবামে থাকবে ‘মন মাঝি’, ‘দরদ’ এবং ‘কে যে যখন’ শিরোনামের তিনটি গান। গানগুলো লিখেছেন জাহিদ আকবর, মাহমুদ মানজুর এবং জিয়াউদ্দিন আলম। সুর-সংগীত করেছেন নাজির মাহমুদ, রেজয়ান শেখ এবং মুশফিক লিটু।

‘মন মাঝি’ অ্যালবামটি প্রকাশ পাবে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। সালমার ইচ্ছে আছে আছে, এই অ্যালবামের যে কোনো একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে