বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধুমপানে বার্ষিক ক্ষতি ১ লাখ কোটি ডলার!

news-image

অনলাইন ডেস্ক : ধুমপানে প্রতি বছর বিশ্ব অর্থনীতির ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার ক্ষতি হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এবং বিশ্ব সংস্থার এক যৌথ গবেষণার পর এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

ধুমপানের এই ক্ষতি তামাক থেকে যে পরিমাণ কর আহরিত হয় তাকেও ছাড়িয়ে গেছে অনেক দূর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে, ২০১৩-১৪ অর্থবছরে তামাকজাত পণ্যের কর থেকে আয় হয়েছে ২৬৯ বিলিয়ন বা ২৬ হাজার ৯০০ কোটি ডলার।

স্বাস্থ্যসেবায় অতিরিক্ত ব্যয় এবং উৎপাদনশীলতা নষ্ট হওয়ার কারণে এই ক্ষতি হয় বলে জানা গেছে ওই গবেষণায়।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বর্তমানে ধুমপানের কারণে অকাল মৃত্যু হয় ৬০ লাখ মানুষের। যা ২০৩০ সালের মধ্যে ৮০ লাখে পৌঁছাবে। আর এই মৃত্যুর ৮০ শতাংশই ঘটে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে। কারণ বিশ্বের ৮০% ধুমপায়ীরই বাস এসব দেশে। আর বিশ্বব্যাপী ধুমপায়ীর সংখ্যাও বাড়ছে বলে জানা যায় ওই গবেষণা থেকে।

কিন্তু তামাকের ব্যবহার এবং সে সংশ্লিষ্ট মৃত্যু ঠেকাতে সরকারগুলো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ করা হয়েছে গবেষণা প্রতিবেদনে। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত